স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১২:৩৪ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির শঙ্কা

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (২০ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ঘরের মাঠে হোয়াইটওয়াশের প্রতিশোধ নেওয়ার প্রত্যয়ে মাঠে নামবে বাংলাদেশ দল; কিন্তু তার আগেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর আগে ও পরে ঢাকা শহরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ম্যাচের সময় আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, যার ফলে ম্যাচের পরিপূর্ণতা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

ম্যাচের সময়কার আবহাওয়া:

তাপমাত্রা: প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস, তবে অনূভুত হবে ৩৭ ডিগ্রি।

আর্দ্রতা: ৭৭% যা খেলোয়াড়দের জন্য অত্যন্ত আর্দ্র ও অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে।

বাতাসের গতি: দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৯ কিমি বেগে বইবে, মাঝে মাঝে ১৯ কিমি পর্যন্ত গতি পেতে পারে।

মেঘের আচ্ছাদন: ৯৯% মেঘলা থাকবে আকাশ।

বৃষ্টি: প্রায় ১.৭ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা।

রাত ৮টার দিকে তাপমাত্রা নামবে ৩০ ডিগ্রিতে, কিন্তু রিয়েলফিল থাকবে একই ৩৭ ডিগ্রি। বাতাসের গতি সামান্য বাড়বে, এবং আর্দ্রতা বেড়ে দাঁড়াবে ৭৯ শতাংশে। বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে আশা করা হচ্ছে (প্রায় ০.৩ মিমি), তবে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে অটুট।

এই সিরিজে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে—২২ ও ২৪ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মে মাসে পাকিস্তানে অনুষ্ঠিত শেষ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দুই দলের মোট ২২টি টি-টোয়েন্টি লড়াইয়ে পাকিস্তান জিতেছে ১৯টি ম্যাচে, বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তিনবার।

পাকিস্তান দল:

সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নবাজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।

বাংলাদেশ দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা করে যদি ম্যাচ মাঠে গড়ায়, তাহলে সমর্থকদের জন্য এক জমজমাট টি-টোয়েন্টি সন্ধ্যা অপেক্ষা করছে। বাংলাদেশ দল প্রতিশোধের খুঁজে থাকবে, আর পাকিস্তান চাইবে আগের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১০

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১১

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১২

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৪

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৬

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৭

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৮

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৯

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

২০
X