স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শরীফুল-তানজিমের আগুনে বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

দুর্দান্ত বোলিং করেছেন শরীফুল। ছবি : সংগৃহীত
দুর্দান্ত বোলিং করেছেন শরীফুল। ছবি : সংগৃহীত

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বল্প রান তাড়াতেও পাকিস্তানের ইনিংস শুরুতেই ধসে পড়ে। ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭ ওভারেই ৫ উইকেট হারিয়ে চরম বিপদে সফরকারীরা। এখনো দরকার ৭৮ বলে ১১৪ রান, কিন্তু উইকেট যেন একের পর এক গলে পড়ছে বাংলাদেশের বোলারদের দাপটে।

শুরুর ওভারেই রান আউট, এরপর ধাক্কা দেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। ফখর জামানকে ৮ রানে কট বিহাইন্ড করান এবং তার আগেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ হারিসকে।

এরপর তানজিম হাসান সাকিব নামলেন আগুন হয়ে। এক ওভারেই তুলে নেন হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজের উইকেট- দুজনই রানের খাতা খোলার আগেই ফেরত।

এই মুহূর্তে পাকিস্তানের রান ৩০/৬, ৯.২ ওভার শেষে। মাত্র আউট হয়েছেন অধিনায়ক সালমান আগা (২৩ বলে ৯), অপর প্রান্তে আছেন খুশদিল শাহ (৯ রান, ১৩ বল)। কিন্তু পরিস্থিতি বলছে, এখন একমাত্র অলৌকিক কিছুই তাদের বাঁচাতে পারে।

বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। শরীফুল ৩ ওভারে ৮ রানে নেন ২ উইকেট। তানজিম ২ ওভারে দেন মাত্র ৪ রান ও শিকার করেন ২টি মূল্যবান উইকেট। মোস্তাফিজও ছিলেন কিপটে, ১ ওভারে মাত্র ৩ রান দিয়েছেন।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংসেও ছিল নাটকীয়তা। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে স্বাগতিকরা। তবে জাকের আলী (৫৫) ও মেহেদী হাসান (৩৩) দলের হাল ধরে লড়াকু সংগ্রহ এনে দেন- ১৩৩ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১০

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১১

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১২

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৫

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৬

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৭

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৮

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৯

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

২০
X