ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১০:৪৪ এএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

চতুর্থ দিনের শুরুতেই এবাদতের আঘাত

চতুর্থ দিনের শুরুতেই এবাদতের উইকেট। ছবি: সংগৃহীত
চতুর্থ দিনের শুরুতেই এবাদতের উইকেট। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তান মধ্যকার ঢাকা টেস্টে চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে। দিনের শুরুতে আফগান শিবিরে আঘাত হানেন এবাদত হেসেন। ৬ রান করা নাসির জামালের উইকেট তুলে নেন। বাংলাদেশের জয়ের জন্য দরকার আর মাত্র ৭ উইকেট। অন্যদিকে আফগানিস্তানের এখনো দরকার পাহাড়সম ৫৯৭ রান।

শুক্রবার তৃতীয় দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ করেছে দুই উইকেটে ৪৫ রান। তৃতীয় দিন আলোকসল্পতার কারণে নির্ধারিত সময়ের ২৪ মিনিট আগে বন্ধ হয়ে যায় তৃতীয় দিনের খেলা। সারা দিনে খেলা হয়েছে মোট ৬৮ ওভার। এর সঙ্গে ইনিংস বিরতির জন্য কাটা গেছে ২ ওভার।

৬৬২ রানের বিশাল লক্ষ্যে তৃতীয় দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৪৫ রান। ইতিহাস গড়ে জয়ের জন্য তাদের করতে হত আরও ৬১৭ রান। হাতে ছিল৮ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের বাকি সময় ৫৭ ওভারে ৩ উইকেট হারিয়ে আরও ২৯১ রান যোগ করে স্বাগতিকরা।

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একই ম্যাচে জোড়া সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসে খেলেন ১২৪ ইনিংস। দুই ইনিংস মিলে তার সংগ্রহ ২৭০ রান৷ এটিও এক ম্যাচে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ।

শান্তর পর তিন অঙ্কের দেখা পান মুমিনুল হক৷ দীর্ঘ ২৬ মাস ও ২৬ ইনিংস পর সেঞ্চুরি করেন তিনি। ক্যারিয়ারের ১২তম টেস্ট শতকে ১২১ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়া জাকির হাসান ৭১ ও অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে আসে অপরাজিত ৬৬ রান৷

বিশাল লক্ষ্যের ইনিংসের প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে এলবিডব্লিউ করেন শরিফুল ইসলাম। পরের ওভারে আব্দুল মালিককে ফেরান তাসকিন আহমেদ। পরে তাসকিনের বাউন্সারে মাঠ ছেড়ে যান হাশমতউল্লাহ শাহিদি। রহমত শাহ ও নাসির জামাল দিনের বাকি অংশ কাটিয়ে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X