ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৬:৪৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

লিটনদের সব ম্যাচ আবুধাবিতে

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সূচি আগেই প্রকাশ করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কে কোন গ্রুপে কাকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সেটাও জানা গিয়েছিল। কিন্তু ভেন্যু নির্ধারণ হয়নি তখন। অবশেষে জানা গেছে কে কোন ভেন্যুতে খেলবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিসি।

পূর্ণাঙ্গ সূচিতে দেখা গেছে, টুর্নামেন্টের সবকটি ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে; দুবাই ও আবুধাবি। তবে বেশিরভাগ ম্যাচই দুবাইতে আয়োজন করতে যাচ্ছে এসিসি। ১৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে ফাইনালসহ মোট ১১টি ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর বাকি ৮ ম্যাচ হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে, সেটা আবুধাবিতেই। এরপর ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষেও একই ভেন্যুতে খেলবেন লিটন দাসরা। সবকটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। পুরো টুর্নামেন্টের সবকটি ম্যাচই রাত ৮টায়। তবে ব্যতিক্রম হচ্ছে আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচের সূচি। ১৫ সেপ্টেম্বর দুটি ম্যাচ থাকায় আমিরাত-ওমানের ম্যাচটি হবে সন্ধ্যা ৬টায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১০

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

১২

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

১৩

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

১৪

নির্ভরা

১৫

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

১৬

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

১৭

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

১৮

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

১৯

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

২০
X