স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান শিবিরে শরীফুলের আঘাত

ফখর জামানকে ফিরিয়ে শরীফুলের উল্লাস। ছবি : সংগৃহীত
ফখর জামানকে ফিরিয়ে শরীফুলের উল্লাস। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। দলীয় ৩৫ রানের সময় পাকিস্তানের ওপেনার ফখর জামানকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। হারিস রউফ ও নাসিম শাহর বোলিং তোপে মাত্র ১৯৩ রানে অলআউট হয়েছে সাকিব আল হাসানের দল। জবাবে ব্যাটিং করতে নেমে পাকিস্তান শিবিরে প্রথম ধাক্কা দিয়েছেন শরীফুল।

এর আগে লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের পেস ত্রয়ী শাহীন, নাসিম ও হারিসের পেস তাণ্ডবে এলোমেলো হয়ে যায় টাইগাররা। প্রথম পাওয়ার প্লেতে ৪৭ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় সাকিব বাহিনী। গোল্ডেন ডাকে নাসিমের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মিরাজ। ইনজুরি কাটিয়ে দলে ফিরে ১৬ রানে আউট হন লিটন দাস। ওপেনার নাঈম শেখ ও তাওহীদ হৃদয় আউট হলে ৪৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

ব্যাটিং বিপর্যয় থেকে বাংলাদেশকে টেনে তোলেন সাকিব ও মুশফিক। পঞ্চম উইকেটে ১০০ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার। ফিফটির পর ফাহিম আশরাফের বলে ৫৩ রানে আউট হন সাকিব। এর আগে ক্যারিয়োরের ৫৪তম ফিফটি পূরণ করেন বাংলাদেশ অধিনায়ক। আরেক ব্যাটার মুশফিকও ক্যারিয়ারের ৪৭তম ফিফটি তুলে ৬৪ রানে ফেরেন।

সাকিব ও মুশফিকের বিদায়ের পর পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের টেল এন্ডাররা। মাত্র ৩ রান তুলতেই বাকি তিন উইকেট হারায় বাংলাদেশ। ফলে ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায়।

পাকিস্তানের পক্ষে হারিস রউফ মাত্র ১৯ রানে চারটি উইকেট নেন। নাসিম শাহ তিনটি এবং শাহীন আফ্রিদি, ফাহিম আশরাফ ও ইফতিখার আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ জেলায় রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে জানাল এআই

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের NEO PAED Zone উদ্বোধন

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, শিশুসহ আহত ৮

বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৭ জেলে, তিন দিন পর ট্রলারসহ উদ্ধার

উপকূলের আরও কাছে সুপার টাইফুন, এলাকাবাসীকে দ্রুত সরে যাওয়ার আহ্বান

ছয় বিভাগে ৩ দিন ভারী বৃষ্টি ও পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা

বিশ্বকাপে বিটিভির প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে বিএনপি নেতার নাচ, দল থেকে বহিষ্কার

১০

ব্রাজিল-নরওয়ে মহারণ কখন-কোথায়, দেখবেন কীভাবে?

১১

৪ মাস পর ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

১২

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

১৪

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৫

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

১৬

বিএমডিসির নিবন্ধন থেকে বঞ্চিত ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী

১৭

ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ

১৮

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটি ঘোষণা, প্রধান উপদেষ্টা তমিজ উদ্দিন

১৯

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

২০
X