কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

৪০ ওভারও টিকতে পারল না বাংলাদেশ

এভাবেই পুরো ম্যাচ জুড়ে উদযাপন করেন পাকিস্তানি পেসাররা। ছবি : সংগৃহীত
এভাবেই পুরো ম্যাচ জুড়ে উদযাপন করেন পাকিস্তানি পেসাররা। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। অধিনায়ক সাকিব ও উইকেটকিপার মুশফিকের জোড়া ফিফটি সত্ত্বেও পাকিস্তানের বিপক্ষে ১৯৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। হারিস রউফ ও নাসিম শাহর বোলিং তোপে মাত্র ১৯৩ রানে অলআউট হয়েছে সাকিব আল হাসানের দল।

লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের পেস ত্রয়ী শাহীন, নাসিম ও হারিসের পেস তাণ্ডবে এলোমেলো হয়ে যায় টাইগাররা। প্রথম পাওয়ার প্লেতে ৪৭ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় সাকিব বাহিনী। গোল্ডেন ডাকে নাসিমের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মিরাজ। ইনজুরি কাটিয়ে দলে ফিরে ১৬ রানে আউট হন লিটন দাস। ওপেনার নাঈম শেখ ও তাওহীদ হৃদয় আউট হলে ৪৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

ব্যাটিং বিপর্যয় থেকে বাংলাদেশকে টেনে তোলেন সাকিব ও মুশফিক। পঞ্চম উইকেটে ১০০ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার। ফিফটির পর ফাহিম আশরাফের বলে ৫৩ রানে আউট হন সাকিব। এর আগে ক্যারিয়োরের ৫৪তম ফিফটি পূরণ করেন বাংলাদেশ অধিনায়ক। আরেক ব্যাটার মুশফিকও ক্যারিয়ারের ৪৭তম ফিফটি তুলে ৬৪ রানে সাজঘরে ফেরেন।

সাকিব ও মুশফিকের বিদায়ের পর পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের টেল এন্ডাররা। মাত্র ৩ রান তুলতেই বাকি তিন উইকেট হারায় বাংলাদেশ। ফলে ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায়।

পাকিস্তানের পক্ষে হারিস রউফ মাত্র ১৯ রানে চারটি উইকেট নেন। নাসিম শাহ তিনটি এবং শাহীন আফ্রিদি, ফাহিম আশরাফ ও ইফতিখার আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

১০

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

১১

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

১২

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১৩

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১৪

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১৫

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১৬

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৭

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৮

বেদনার আকাশ

১৯

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

২০
X