স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৫:৩৬ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এক সেঞ্চুরিতে ৮০ ধাপ উন্নতি ‘বেবি এবির’

ডেওয়াল্ড ব্রেভিস। ছবি : সংগৃহীত
ডেওয়াল্ড ব্রেভিস। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা ডেওয়াল্ড ব্রেভিস অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়া সেঞ্চুরির পর আইসিসি টি–টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দারুণ অগ্রগতি করেছেন। দ্বিতীয় টি–টোয়েন্টিতে মাত্র ৪১ বলে শতক পূর্ণ করা ব্রেভিস দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে কম বয়সে টি–টোয়েন্টি শতকের কীর্তি গড়েন।

বুধবার জোহানেসবার্গে টসে হেরে প্রথমে ব্যাট করে ব্রেভিসের ব্যাটিং ঝড়ে ২০ ওভারে ২১৮/৭ রান তোলে প্রোটিয়ারা। ৫৬ বলে অপরাজিত ব্রেভিসের ১২৫ রানের ইনিংসে আসে ১২টি চার ও ৮টি ছক্কা। ফাফ ডু প্লেসির ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ১১৯ রানের ইনিংসকে ছাড়িয়ে গেলেন তিনি, যা এখন দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। একইসঙ্গে ডেভিড মিলারের পর দ্বিতীয় দ্রুততম (৩৫ বল) সেঞ্চুরির মালিকও হলেন এই ডানহাতি ব্যাটার।

এই ইনিংসের পর আইসিসি টি–টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ব্রেভিস এক লাফে ৮০ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন, রেটিং পয়েন্ট ৬১৪। ম্যাচ সেরা নির্বাচিত হয়ে দলের ৫৩ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

চতুর্থ উইকেটে ট্রিস্টান স্টাবসের (২২ বলে ৩১) সঙ্গে ৫৭ বলে ১২৬ রানের জুটি গড়েন ব্রেভিস, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জুটি। অস্ট্রেলিয়ার হয়ে বেন ডওয়ারশুইস (২/২৪) ও গ্লেন ম্যাক্সওয়েল (২/৪৪) দুটি করে উইকেট নেন।

জবাবে অস্ট্রেলিয়া ১৭.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয়। টিম ডেভিড ২৪ বলে ৫০ রান করে দলের হয়ে সর্বোচ্চ সংগ্রহ করলেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। দক্ষিণ আফ্রিকার হয়ে করবিন বোশ (৩/২০) ও কুয়েনা মাফাকা (৩/৫৭) তিনটি করে উইকেট নেন।

এই জয়ে সিরিজ ১–১ সমতায় ফেরায় দক্ষিণ আফ্রিকা। এদিকে র‌্যাঙ্কিংয়ে ভারতের তিলক ভার্মা এক ধাপ এগিয়ে ৮০৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন, আর টিম ডেভিড টানা দুটি অর্ধশতকের পর ছয় ধাপ উঠে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X