স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শ্বাসরুদ্ধকর ম্যাচে ম্যাক্সওয়েলের ঝলকে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত

কেয়ার্নসে সিরিজের তৃতীয় ও শেষ টি–২০ আন্তর্জাতিক ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ফিনিশিং এর বদৌলতে রোমাঞ্চকর দুই উইকেটের জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। মাত্র দুই ওভার আগে অবধি যেখানে ম্যাচ ছিল দুই দিকেই যাওয়ার মতো, সেখানে ঠাণ্ডা মাথায় ৩৬ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে টানা সপ্তম দ্বিপাক্ষিক টি–২০ সিরিজ জয়ের স্বাদ দিলেন ‘দ্য বিগ শো’।

১৭৩ রানের লক্ষ্যে নেমে মিচেল মার্শ ও ট্রাভিস হেডের দারুণ শুরুতে ৭ ওভারেই স্কোরবোর্ডে উঠে যায় ৬৪ রান। অধিনায়ক মার্শ ৩৫ বলে তুলে নেন ফিফটি, যা ছিল তার গত ১৯ টি–২০ ইনিংসে প্রথম হাফসেঞ্চুরি। তবে সেখান থেকেই নাটকীয়ভাবে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ইনিংস। মার্করামের ঘূর্ণিতে হেড ফিরে গেলে পরের ওভারেই ইংলিশকে ফেরান করবিন বশ। এরপর মাপাখা এক ওভারেই মার্শ ও ক্যামেরন গ্রিনকে আউট করলে মাত্র ১৮ বলে ২২ রান খুইয়ে ১২২/৬-এ পড়ে যায় অস্ট্রেলিয়া।

সেখান থেকে একাই ম্যাচ টেনে নেন ম্যাক্সওয়েল। শেষ তিন ওভারে ২৭ রান লাগলেও কাগিসো রাবাডার শেষ ওভারেই ১৫ রান তুলে সমীকরণ সহজ করে দেন তিনি। শেষ ওভারে ৯ রান দরকার, লুঙ্গি এনগিডির প্রথম দুই বলে টানা চার মেরে ম্যাচটাকে অস্ট্রেলিয়ার দিকে নিয়ে যান ম্যাক্সওয়েল। শেষমেশ এক বল বাকি থাকতে রিভার্স-হুক করে জয় নিশ্চিত করেন এই হার্ডহিটার।

এর আগে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ধীরে শুরু করলেও ডেওয়াল্ড ব্রেভিস ও ট্রিস্টান স্টাবসের ২৯ বলে ৬১ রানের জুটি তাদের টেনে দেয় লড়াইয়ের মতো স্কোরে। ব্রেভিস মাত্র ২২ বলে ফিফটি তুললেও ম্যাক্সওয়লের অসাধারণ ক্যাচে থামেন ৫৩ রানে। নাথান এলিস ৩টি ও অ্যাডাম জাম্পা ২টি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার রানের গতি থামান।

শেষ তিন টি–২০ ফাইনালের মতো এবারও শেষ ওভারে হেরে সিরিজ হাতছাড়া করল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে চাপের ম্যাচে আবারও মাথা ঠান্ডা রেখে ম্যাচ শেষ করার সামর্থ্য দেখিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল।

স্কোর সংক্ষেপ

দক্ষিণ আফ্রিকা: ১৭২/৭ (ব্রেভিস ৫৩, এলিস ৩-৩১)

অস্ট্রেলিয়া: ১৭৩/৮ (ম্যাক্সওয়েল ৬২*, মার্শ ৫৪, বশ ৩-২৬)

ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয় পায় এবং সিরিজ ২–১ ব্যবধানে জিতে নেয়

চমৎকার ফর্মে থাকা অস্ট্রেলিয়া এবার সামনে তাকাবে আসন্ন বিশ্বকাপের দিকে—এই জয় তাদের আত্মবিশ্বাসে যে দারুণ জ্বালানি জোগাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X