স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ৩ ঘণ্টার বৈঠকে কী আলোচনা হল?

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

এশিয়া কাপ সামনে রেখে ফিটনেস ক্যাম্প ও অনুশীলনে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। এরই ফাঁকে মঙ্গলবার সকালে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বসে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেটারদের দীর্ঘ বৈঠক। প্রায় তিন ঘণ্টার এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটার ছাড়াও অন্যান্য খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, কোচ এবং বোর্ড পরিচালকরা।

সভাপতি বুলবুল জানান, মূলত “শেয়ার অ্যান্ড কেয়ার” নামের এই সেশনে খেলোয়াড়দের সমস্যাবলি, পারফরম্যান্স উন্নয়ন এবং দেশের ক্রিকেটকে সুরক্ষিত রাখার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। তার ভাষায়, ‘আমরা তিনটি দল—মাঠের ক্রিকেটাররা, ডাগআউটের সাপোর্ট স্টাফরা আর বোর্ড—এখন একসঙ্গে কাজ করছি। সবাইকে নিয়ে কীভাবে আরও উন্নতি করা যায়, সেটিই ছিল মূল লক্ষ্য।’

আলোচনার মূল বিষয়গুলো

ইন্টিগ্রিটি ও সুরক্ষা: বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে ক্রিকেটকে সুরক্ষিত রাখার ওপর। ডোপিংবিরোধী পদক্ষেপ, সেফ গার্ডিং এবং খেলোয়াড়দের নৈতিক দিক নিয়ে ছিল আলাদা সেশন। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা অ্যালেক্স মার্শাল খেলোয়াড়দের এই বিষয়ে দিকনির্দেশনা দেন।

খেলোয়াড়দের সহায়তা: লজিস্টিক, পিচের মান, অনুশীলন সুবিধা ও চিকিৎসাসহ খেলোয়াড়রা মাঠের ভেতরে–বাইরে কোথায় কী সহায়তা পাচ্ছেন বা কোথায় ঘাটতি আছে, সেসব বিষয়ে সরাসরি মতামত জানান ক্রিকেটাররা।

পারফরম্যান্স উন্নয়ন: কীভাবে নিজেদের আরও উন্নত করা যায় এবং বিশ্বের সেরা পর্যায়ে পৌঁছানো সম্ভব—সেসব বিষয়ে আত্মবিশ্বাস বাড়াতে আলোচনা হয়।

নিয়মিত সেশন: বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, প্রতি তিন মাস পরপর এ ধরনের বৈঠক হবে, যেখানে খেলোয়াড়রা মুক্তভাবে তাদের মতামত জানাতে পারবেন।

সভাপতি বুলবুলের মতে, সবচেয়ে বড় সাফল্য ছিল ক্রিকেটারদের খোলামেলা অংশগ্রহণ। ‘আমাদের আলোচ্যসূচির বাইরে গিয়েও তারা মাইক্রোফোন হাতে নিজেদের কথা বলেছে। মনে হচ্ছিল আমরা সত্যিই একটি দল। খেলোয়াড়দের ইতিবাচক মনোভাবই দেখিয়েছে সামনে এগোনোর পথ।’

তিনি আরও যোগ করেন, ‘দিনশেষে হারলে কেবল ক্রিকেটাররা নয়, কর্মকর্তারাও হারেন। আমরা সবাই মিলে এক টিম। ক্রিকেটাররা যদি নিশ্চিন্তে খেলতে পারে, তাহলেই দেশের ক্রিকেট এগিয়ে যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X