স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

১১ দল নিয়ে চট্টগ্রামে শুরু হচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট

চট্টগ্রামে শুরু হচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট । ‍ছবি : সংগৃহীত
চট্টগ্রামে শুরু হচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট । ‍ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ১১ জেলা নিয়ে আগামী ২৮ আগস্ট প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নগরের একটি হোটেলে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব আকরাম খান।

জানা যায়, টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৪৩ লাখ টাকা এবং অবশিষ্ট ৩৭ লাখ টাকা ৬টি স্পন্সর প্রতিষ্ঠান প্রদান করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে প্রস্তুতি ও অনুশীলন খরচ, আবাসন, খাবার, খেলার পোশাক, দৈনিক ভাতা, যাতায়াত ভাতাসহ যাবতীয় সুবিধাদি প্রদান করা হবে।

টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব আকরাম খান বলেন, ‘তৃণমূলে ঝিমিয়ে পড়া ক্রিকেটকে জাগিয়ে তুলতে প্রথমবারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বিসিবির বোর্ড সভাপতির ইচ্ছা এবং চট্টগ্রামে ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী প্রতিষ্ঠানদের আগ্রহের কারণে এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।’

গ্রুপ এ-এর ৫টি দল : ফোর্টিস রাঙ্গামাটি, কন্টিনেন্টাল খাগড়াছড়ি, এশিয়ান চট্টগ্রাম, ইস্পাহানি ফেনি, এবি ব্যাংক চাঁদপুর।

গ্রুপ বি-এর ৬টি দল : কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া, ফোর্টিস কুমিল্লা, ইস্পাহানি লক্ষ্মীপুর, ক্লিফটন কক্সবাজার, এবি ব্যাংক নোয়াখালী, এশিয়ান বান্দরবান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X