আব্দুর রহমান বাবু, শ্যামনগর (সাতক্ষীরা)
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘সিন্ডিকেট’, বদলির খেলা চলছে নীরবে

জেলা কর্মকর্তা কার্যালয়, সাতক্ষীরা রেঞ্জ; খুলনা।
জেলা কর্মকর্তা কার্যালয়, সাতক্ষীরা রেঞ্জ; খুলনা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে এক প্রভাবশালী সিন্ডিকেট। এমন অভিযোগ স্থানীয় জেলে, আউটসোর্সিং কর্মী ও কিছু বনকর্মীর। মাঠপর্যায়ে কথিত প্রভাবশালী এই গোষ্ঠীর বাইরে গেলেই শুরু হয় বদলির প্রক্রিয়া, আর বিপরীতে সিন্ডিকেটের সঙ্গে ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা অভিযোগ চাপা পড়ে যায়।

সম্প্রতি বুড়িগোয়ালিনী স্টেশনের আউটসোর্সিং কর্মী শিশু মণ্ডলকে ঘিরে বিতর্ক নতুন করে সামনে এসেছে। কাঁকড়া বিক্রি, চাঁদা আদায় ও নৌকা তালিকা বাণিজ্য নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে। তবে ভিডিওতে নাম উঠে আসা শিশু মণ্ডলকে সরানো হয়নি; বরং বদলি করা হয়েছে জামাল নামের এক আউটসোর্সিং কর্মীকে।

বন বিভাগের নথি বলছে, গত ১০ নভেম্বর রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হকের স্বাক্ষরে আউটসোর্সিং কর্মী জামালসহ ১২ জনকে বদলি করা হয়। কিন্তু দুই মাস না যেতেই আবার মৌখিক আদেশে জামালকে সরিয়ে দেওয়া হয়।

স্থানীয় কয়েকজন কর্মী অভিযোগ করেন, বদলি আদেশ কাগজে পাওয়া যায়, কিন্তু মাঠের চিত্র ভিন্ন।

উদাহরণ হিসেবে তারা জানান, সেবাকর্মী সিরাজুল ইসলামের কর্মস্থল কদমতলা; কিন্তু তিনি মৌখিক নির্দেশে কাজ করছেন কোবাদকে। এফজি আমিনুল ফকিরের কর্মস্থল হলদিবুনিয়া হলেও তাকে রাখা হয়েছে মুন্সীগঞ্জ টহলফাঁড়িতে। বিএম বাবুল আক্তারের দায়িত্ব ট্যাংরাখালী হলেও তিনি কাজ করছেন দোবেকিতে।

বন বিভাগের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাতক্ষীরা রেঞ্জে বদলির ক্ষেত্রে নিয়মের চেয়ে ‘সিন্ডিকেটের স্বার্থ’ বেশি গুরুত্ব পায়।

তথ্য অনুযায়ী, স্মার্ট বাহিনীতে যোগ দেওয়ার আগে শিশু মণ্ডল বিভিন্ন কোম্পানির কাছ থেকে প্রায় ১৪০টি অবৈধ নৌকার তালিকা নেন।

অভিযোগ রয়েছে, তালিকায় নাম থাকলে অভয়ারণ্য-নিষিদ্ধ এলাকায়ও সেই নৌকা নির্বিঘ্নে চলাচল করে। অয়ন, কামরুল, হোসেন, আকবর, শরিফ, লুৎফা, আবু সালেহ এমন অন্তত সাতটি কোম্পানির নৌকায় বাধাহীন প্রবেশাধিকার ছিল বলে স্থানীয় জেলেরা দাবি করেন।

প্রতিটি নৌকা থেকে মাসে ৫০০ টাকা করে সংগ্রহ করা হতো বলে অভিযোগ। এতে শুধু সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবের পকেটেই যেত প্রায় ৫০ হাজার টাকা। এ টাকার ভাগ যেত স্টেশন কর্মকর্তা জিয়া, এফজি মেজবাহ্ ও রেঞ্জ কর্মকর্তার হাতেও এমন অভিযোগ ভুক্তভোগীদের।

আর স্মার্টবাহিনী বনকর্মীদের মাধ্যমে অভিযান পরিচালনার আগে ও পরে আদায় হতো আলাদা অর্থ। জেলেদের দাবি, নৌকা প্রতি দিতে হয় এক থেকে দেড় হাজার টাকা।

জানা গেছে, গত ১৬ নভেম্বর নতুন করে সাতজন আউটসোর্সিং কর্মীকে গোপনে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ এসেছে। নিয়োগে মোটা অঙ্কের লেনদেন হয়েছে এমন অভিযোগও করেন কয়েকজন নৌকা মালিক।

তাদের দাবি, নাম তালিকায় উঠলেই অভয়ারণ্য যেন উন্মুক্ত। কিন্তু তালিকায় না থাকলে নৌকা আটক, জাল জব্দ কিংবা জরিমানা সবই নিশ্চিত।

এক কোম্পানির মালিক নাম প্রকাশ না করে বলেন, স্মার্টবাহিনী নামার আগে অভয়ারণ্যে যারা মাছ ধরে, তাদের তালিকা দিতে হয়। চাহিদা অনুযায়ী টাকা না দিলে নৌকা নিয়ে যায়।

রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, শিশু মণ্ডলের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রমাণ পেলেই ব্যবস্থা নেব। তবে কেন তাকে সরানো হয়নি এমন প্রশ্নে তিনি বলেন, ডিএফও চাইলে মৌখিকভাবেও যাকে খুশি বদলি করতে পারেন।

বিভাগীয় বন কর্মকর্তা (পশ্চিম) এ জেড এম হাসানুর রহমান বলেন, জামালের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকায় তাকে সরানো হয়েছে। শিশু মণ্ডল কেন এখনো বহাল এই প্রশ্নটি খতিয়ে দেখা হবে।

স্থানীয় জেলে সমাজের দাবি, বন বিভাগের নিয়মকানুন নেই, আছে সিন্ডিকেটের নিয়ম। নৌকা, জাল, পাস সবই যেন টাকার ওপর নির্ভরশীল।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাস্তবতা ঠিক কেমন তার চিত্র বর্ণনা করতে গিয়ে তারা বলেন, যে সিন্ডিকেটে নেই, তাকে বদলি; আর যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের টিকিয়ে রাখাই এখানকার নিয়ম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X