মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাগিংয়ের দায়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী বহিষ্কার, ৯ পরিবারকে তলব

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘ম্যানার’ শেখানোর নামে র‍্যাগিংয়ের ঘটনায় বাংলা বিভাগের ১৬তম ব্যাচের ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত আরও ৯ শিক্ষার্থীকে সতর্ক করার পাশাপাশি তাদের পরিবারকে ডেকে এ বিষয়ে জানাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৬ নভেম্বর) রাতে সিন্ডিকেট সভা শেষে সংবাদ সম্মেলনে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শৃঙ্খলা কমিটির এ সিদ্ধান্ত জানান উপাচার্য ড. মো. শওকাত আলী।

এ সময় তিনি জানান, বাংলা বিভাগের ১৬তম ব্যাচের ১২ জন শিক্ষার্থী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে র‍্যাগিংয়ে জড়িত থাকায় মামুন মিয়া ও রাফি আহমেদকে দুই শিক্ষাবর্ষ এবং আজিজুল হাকিমকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি ৯ শিক্ষার্থী-মনিরুজ্জামান, গোলাম মোর্শেদ তামি, মেঘনাথ রায়, মাসুদ রানা, সাইদুর রহমান শাকিল, সুজন মিয়া, আকরাম আলি, ফাহিম ইসলাম ও ফরাদ হোসেনকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের অভিভাবকদের ডেকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত ১২ জন শিক্ষার্থীর আবাসিক হলে সিট থাকলে তা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তারা ভবিষ্যতে আর আবাসিক হলে থাকার সুযোগ-সুবিধা পাবে না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজ করলে তাদের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্তের কথা জানান তিনি।

সিন্ডিকেট সভাকক্ষে অভিযুক্তদের বিষয়ে শাস্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেকে হাততালি দিলেও কেউ কেউ এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত কমিটির কোনো আপডেট পাওয়া যায় না। কিন্তু শিক্ষার্থীদের বিষয়ে খুব দ্রুত সময় সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় শিক্ষার্থীদের মধ্যে আরও বেশি অপ্রীতিকর ঘটনা ঘটলেও এ রকম বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে গত ২৩ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের ছাদে বাংলা বিভাগের ১৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ডেকে নিয়ে গিয়ে ‘ম্যানার’ শেখানোর নামে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে একই বিভাগের ১৬তম ব্যাচের কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে।

র‍্যাগিংয়ের একপর্যায়ে দ্বীন ইসলাম নামের এক শিক্ষার্থীকে থাপ্পড় মারা হয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে এ ঘটনা তদন্তে হল প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X