স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে দল পেয়েই বড় চমক দেখাল নোয়াখালী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

শেষ মুহূর্তে বিপিএলে যোগ হলো নতুন এক দল। দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালীর দল হিসেবে অনুমোদন পেয়েছে ‘নোয়াখালী এক্সপ্রেস’। এর মধ্য দিয়ে পাঁচ দলের পরিবর্তে ছয় দল নিয়ে হবে এবারের বিপিএল।

দল পেয়েই নিজেদের কাজ শুরু করে দিয়েছে নোয়াখালী। সরাসরি চুক্তিতে দুই তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি সম্পন্ন করতে আলোচনা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচের দায়িত্বে দেখা যাবে খালেদ মাহমুদ সুজনকে। নিয়ম অনুযায়ী, নিলামের আগে দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। সেই সুযোগ কাজে লাগিয়ে সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে দলটি।

গণমাধ্যমের খবর, বিদেশি ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস এবং নিউজিল্যান্ডের জিমি নিশামকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। যদিও এখন পর্যন্ত কারো সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়নি।

বিপিএলের এবারের আসরে অংশ নেবে ৬ দল। এর আগে বিসিবি পাঁচ দলের বিপিএলের বিষয়টি চূড়ান্ত করলেও পরে এসে যুক্ত হয়েছে নোয়াখালী। এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো―রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X