স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

সেরা অধিনায়ক কে? অপ্রত্যাশিত নাম বলে চমকে দিলেন দ্রাবিড়

রাহুল দ্রাবিড়। ‍ছবি : সংগৃহীত
রাহুল দ্রাবিড়। ‍ছবি : সংগৃহীত

ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড় দীর্ঘ ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। খেলোযাড়ি জীবনে মোহাম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলী, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলেছেন তিনি। নিজেও দায়িত্ব পালন করেছেন অধিনায়কের। তবে সেরা অধিনায়কের নাম বলতে গিয়ে দ্রাবিড় এমন একজনের নাম বলেছেন যিনি কখনোই ভারতকে নেতৃত্ব দেননি।

‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড় রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব শো ‘কুট্টি স্টোরিজ উইথ অ্যাশ’–এ সেরা অধিনায়কের নাম প্রকাশ করেন। কিংবদন্তি এই ক্রিকেটারের চোখে সেরা অধিনায়ক ভারতের প্রয়াত সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান ভি বি চন্দ্রশেখর। আন্তর্জাতিক ক্রিকেটে অপরিচিতি মুখ চন্দ্রশেখর প্রথম শ্রেণির ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে নেতৃত্ব দিয়েছেন।

রাহুল দ্রাবিড় জানান, ক্যারিয়ারের শুরুর দিকে চন্দ্রশেখরের নেতৃত্বে খেলাকে তিনি বেশ উপভোগ করেছেন। তার জেতার জন্য যে মানসিকতা তা মুগ্ধ করেছিল দ্রাবিড়কে।

‘দ্য ওয়াল’ খ্যাত এই ক্রিকেটোর এ প্রসঙ্গে বলেন, ‘আমি সত্যিই ভি বি চন্দ্রশেখরের নেতৃত্বে খেলা খুব উপভোগ করেছি। আমার ক্যারিয়ারের শুরুতে তামিলনাড়ুর হয়ে তার নেতৃত্বে লিগ ক্রিকেট খেলার সময় অনেক কিছু শিখেছি। জেতার মানসিকতা, প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব এসব শিখেছি।’

ভি বি চন্দ্রশেখর তামিলনাড়ুর হয়ে ৮১টি ম্যাচে ৪৩.০৯ গড়ে করেছেন ৪ হাজার ৯৯৯ রান। ১৯৮৮ থেকে ১৯৯০ সালের মধ্যে ভারতের হয়ে খেলেছেন সাতটি ওয়ানডে যেখানে তার রান ৮৮।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X