বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল থেকে অবসরের ঘোষণা তারকা স্পিনারের

আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ‍ছবি : সংগৃহীত
আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ‍ছবি : সংগৃহীত

হঠাৎ করেই আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ২০০৯ সালে আইপিএল অভিষেকের পর ১৬ মৌসুম ধরে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ভারতের অন্যতম সেরা তারকা এই স্পিনার।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। আইপিএলে অশ্বিনের উইকেট ১৮৭টি, যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।

অশ্বিন লেখেন, ‘বিশেষ দিন, তাই বিশেষ শুরু। সবাই বলেন, প্রতিটি সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আজ আইপিএলের ক্রিকেটার হিসাবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। আবার আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসেবে আমার অভিযান শুরু হচ্ছে।’

আইপিএল ও ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তারকা এই ক্রিকেটার আরও লেখেন, ‘এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্ক রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা অর্জন করেছি তার জন্য আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X