স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাবরকে নিয়ে মন্তব্য করায় হারিসকে লাঠি দিয়ে মারতে চান সাবেক পাক ক্রিকেটার

মোহাম্মদ হারিস ও বাবর আজম। ছবি : সংগৃহীত
মোহাম্মদ হারিস ও বাবর আজম। ছবি : সংগৃহীত

পাকিস্তানি তরুণ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিসের বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে মন্তব্য ঘিরে তোলপাড় ক্রিকেট মহল। বাবর আজমের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তোলায় এবার ক্ষোভ উগরে দিলেন সাবেক ব্যাটার বাসিত আলি। তার ভাষায়, ‘হারিস যদি বলে বাবর আজমের উন্নতি দরকার, তাহলে ওকে লাঠি দিয়ে মারা উচিত।’

সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে হারিস বলেন, ‘নিঃসন্দেহে বাবর ও রিজওয়ান পাকিস্তানের জন্য অনেক কিছু করেছে। কিন্তু নতুন বেঞ্চমার্ক গড়তে চাইলে জুনিয়রদের সুযোগ দিতে হবে। বাবর আজমকে টি–টোয়েন্টিতে দ্রুত খেলতে হবে।’

এই মন্তব্যের পর থেকেই শুরু হয় সমালোচনা।

সাবেক ক্রিকেটার কামরান আকমলের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে বাসিত আলি ক্ষোভ ঝাড়েন, ‘হারিস, তুমি বাবর আজম সম্পর্কে কথা বলার কে? যদি বাবর আজম এখনো অধিনায়ক থাকত, তাহলে কি তুমি এই কথা বলতে?’

হারিসকে একহাত নিয়েছেন সাবেক পেসার তানভীর আহমদও। তার ভাষায়, ‘ভাই, আগে নিজের ক্যারিয়ারটা তৈরি করো। বাবর আজমের মতো ওয়ার্ল্ড–ক্লাস ক্রিকেটার নিয়ে মন্তব্য করার মতো বড় খেলোয়াড় তুমি এখনো নও।’

২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান গড়ে তুলেছিলেন টি–টোয়েন্টির ইতিহাসের অন্যতম সফল জুটি। দুজন মিলে ৩,৩০০ রান করেছিলেন ৪৬ গড়ে, যা এখনও রেকর্ড। ব্যক্তিগত পারফরম্যান্সেও বাবর আজম টি–টোয়েন্টিতে ৪,২০০–র বেশি রান, ৩৪টি ফিফটি ও ৩টি সেঞ্চুরিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

তবে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর (যেখানে যুক্তরাষ্ট্রের কাছে হার পাকিস্তানের গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত করে) পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন করে দল সাজাচ্ছে। গত বছরের ডিসেম্বরে বাবর–রিজওয়ানের শেষ ম্যাচের পর থেকে আর কেউই টি–টোয়েন্টি দলে সুযোগ পাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X