স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে ভারতের বোলারদের ওপর পাক ব্যাটারদের দাপট

সাহিবজাদা ফারহান । ছবি: সংগৃহীত
সাহিবজাদা ফারহান । ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি গমগম করছে ভারত-পাকিস্তান ফাইনালের উত্তাপে। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত, আর সেই সুযোগটা বেশ কাজে লাগাচ্ছে পাকিস্তানের টপ অর্ডার। মাত্র ১১ ওভার শেষে একটি উইকেট হারিয়ে রান তুলে ফেলেছে ৯৮, যা ফাইনালের জন্য নিঃসন্দেহে স্বপ্নের সূচনা।

ম্যাচে সর্বাধিক আক্রমণাত্মক ছিলেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান। ৩৮ বলে ৫৭ রান করে তিনিই ইনিংসের ভিত গড়ে দেন। ভরসা জাগাচ্ছিলেন, কিন্তু নবম ওভারের শেষ দিকে বরুন চক্রবর্তীর শিকারে পরিণত হন। পাকিস্তানের স্কোর তখন ৮৪/১। তবু তার ব্যাটে ইতোমধ্যেই ম্যাচের গতি পাল্টে যায়।

অন্য প্রান্তে অফফর্মে থাকা সাইম আইয়ুব আছেন ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। ৬ বলে ১১ রানে তিনি এখনো অপরাজিত। ফখর জামানও ২৬ রান করে আছেন ক্রিজে। দুই বাঁহাতির এই জুটি ভারতের বোলারদের ওপর চাপ বাড়াচ্ছে প্রতিটি বলে।

ভারতের বোলাররা এ পর্যন্ত বড় কোনো সাফল্য পাননি। বুমরাহ, কুলদীপ কিংবা অক্ষর—কেউই খুঁজে পাচ্ছেন না পাকিস্তানি ব্যাটারদের আটকানোর সঠিক উপায়। দলের অধিনায়ক সুর্যকুমার যাদবকে বারবার সতীর্থদের উদ্বুদ্ধ করতে দেখা গেছে মাঠে।

এমন সূচনা পাকিস্তানকে দিয়েছে মানসিক দিক থেকেও বিশাল সুবিধা। হাতে ৯ উইকেট, বাকি ৯ ওভারের বেশি—মোহাম্মদ হারিস, সালমান আগা কিংবা শেষের দিকের পাওয়ার হিটাররা এখনো নামেননি। ফলে রান পাহাড়ে পরিণত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভারত-পাকিস্তানের প্রতিটি ফাইনালই রোমাঞ্চে ভরা থাকে। তবে এবারের শুরুটা নিঃসন্দেহে পাকিস্তানের দাপটেই লেখা হচ্ছে। এখন প্রশ্ন একটাই—ভারতের বোলাররা কি ফিরতে পারবে, নাকি পাকিস্তান ছুড়ে দেবে অপ্রতিরোধ্য লক্ষ্য?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১০

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১১

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১২

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৩

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৪

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৫

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৬

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৭

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৮

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৯

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

২০
X