কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রামুতে মিথ্যা মামলায় যুবক কারাগারে

রামু থানা, কক্সবাজার।
রামু থানা, কক্সবাজার।

কক্সবাজারের রামুতে চাঁদাবাজির মামলায় জিটু বড়ুয়া নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তবে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এর আগে জিটু বড়ুয়াসহ তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে জিটু বড়ুয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ঘটনায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ভুক্তভোগী জিটু বড়ুয়া কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল গ্রামের বাসিন্দা। এর আগে শনিবার (১১ অক্টোবর) এর প্রতিকার চেয়ে কক্সবাজার পুলিশ সুপারের কাছে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন জিটু বড়ুয়া।

এতে তিনি উল্লেখ করেন, গত ২৪ জুন খোকন বড়ুয়ার নেতৃত্বে আরও সন্ত্রাসী ভাড়াটে লোকজন তাকে এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনার ২ দিন পর তিনি রামু থানায় খোকন বড়ুয়াসহ আরও ২ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার ২ ও ৩ নম্বর আসামি জামিন লাভ করলেও এখনো পলাতক রয়েছে প্রধান আসামি খোকন বড়ুয়া।

পরে খোকন বড়ুয়া হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে তাদের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা করেন। এ দুই মামলার তদন্তকারী অফিসার নিযুক্ত হন এসআই মো. কামাল হোসেন।

জিটু বড়ুয়ার অভিযোগ, ওই চাঁদাবাজির মামলায় প্রতিবেদন দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন এসআই কামাল হোসেন। তিনি ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে তার দায়ের জিআর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের আগেই তড়িঘড়ি করে সিআর মামলায় আদালতে মিথ্যা তদন্ত প্রতিবেদন দেন এসআই মো. কামাল হোসেন। এতে ৫ লাখ টাকা চাঁদা দাবিতে মামলার বিষয়টিও উল্লেখ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান তিনি।

জিটু বড়ুয়ার বাবা শিবু বড়ুয়া অভিযোগ করেন, খোকন বড়ুয়া তাদের দায়েরকৃত মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি হওয়ার পরও তাকে আটক করেননি এসআই কামাল। খোকনের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে উল্টো তাদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দিয়েছেন। এতে তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়েছেন।

এদিকে চাঁদাবাজির এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত ১১ জুলাই রামু থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে হাজারীকুল, সিপাহীর পাড়া এবং নাথপাড়াবাসী।

জিটু বড়ুয়ার প্রতিবেশীরা জানিয়েছে, বাড়ি ভিটার জমির বিরোধকে কেন্দ্র করে ঘটনার দিন খোকন বড়ুয়ার নেতৃত্বে জিটু বড়ুয়া এবং তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে। এর আগে কিংবা পরে কোনো চাঁদা দাবির ঘটনা ঘটেনি। বিষয়টি সম্পূর্ণ সাজানো নাটক।

অভিযুক্ত রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন এ প্রসঙ্গে বলেন, খোকন বড়ুয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জেনেছি। কিন্তু কেন আসামি খোকনকে আটক করা হয়নি প্রশ্ন করা হলে তিনি জিআর মামলায় খোকন বড়ুয়ার বিরুদ্ধে পরোয়ানা থাকার বিষয়টি আগে থেকে জানতেন না বলে এড়িয়ে যান।

তবে ঘুষ দাবির বিষয়টি অস্বীকার করে দুটি মামলার তদন্ত প্রতিবেদনই আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রামু থানার অফিসার ইনচার্জ আরিফ হোসাইন।

তবে এই প্রসঙ্গে রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, বিষয়টি আসলেই দুঃখজনক। এসআই মো. কামাল হোসেন এভাবে তদন্ত প্রতিবেদন না দিলেও পারতেন।

কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীন বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X