সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

গ্রেপ্তার জগদীশ সিং। ছবি : কালবেলা
গ্রেপ্তার জগদীশ সিং। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে জগদীশ সিংকে (৫০) গ্রেপ্তার করা হয়।

এর আগে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সাভারের আশুলিয়া থানায় জগদীশ সিংয়ের নামে একটি মামলা করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জগদীশ সিংসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে ভুয়া নথি প্রস্তুত করে স্বাক্ষর জাল করেন এবং অর্থ আত্মসাতের চেষ্টা চালান। এতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আশুলিয়া থানায় মামলা করেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জগদীশ সিং ভারতের নাগরিক। প্রায় ১০-১১ বছর আগে তিনি বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি ঢাকার গুলশান ও উত্তরায় বসবাস করে আসছিলেন। দাম্পত্য জীবনে তাদের ৩ সন্তান রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ খান থানাধীন আর্মি হাউজিং সোসাইটিতে পরিবারসহ বসবাস করছিলেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, ‘প্রতারণা ও জালিয়াতির মামলায় এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X