স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই টাইগার ক্রিকেটারকে সুখবর দিল আইসিসি

আইসিসি। ‍ছবি : সংগৃহীত
আইসিসি। ‍ছবি : সংগৃহীত

চলমান নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম দুই ম্যাচেই হেসেছে তার ব্যাট। ভালো খেলার ছাপ পড়েছে তার র‍্যাঙ্কিংয়ে। তামিমের মতো র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন দাসও। এই দুই ক্রিকেটারই আইসিসি থেকে পেয়েছেন সুখবর।

প্রতিবারের ন্যায় বুধবার পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নতুন র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে আছেন তামিম। এক ধাপ এগিয়ে লিটনের অবস্থান ৪৭তম।

টি-টোয়েন্টি ফরম্যাটের ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা। দুইয়ে অবস্থান তার সতীর্থ তিলক ভার্মার। তৃতীয় ও চতুর্থ স্থানটি দুই ইংলিশ ক্রিকেটারের দখলে। তারা হলেন যথাক্রমে ফিল সল্ট ও জস বাটলার। তালিকার পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

এই ফরম্যাটের বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের জ্যাকব ড্যাফি। ৭১০ রেটিং নিয়ে দুইয়ে ইংল্যান্ডের আদিল রশিদ। আকিল হোসেন ও ভরুণ চক্রবর্তী রয়েছেন তৃতীয় ও চতুর্থ স্থানে। ৭০০ রেটিং নিয়ে পাঁচে অস্ট্রেলিয়ার জাম্পা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X