স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে বাংলাদেশের জার্সিতে খেলতে হামজাকে ছাড়েনি লেস্টার

হামজা চৌধুরী। ‍ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ‍ছবি : সংগৃহীত

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপাল দল ঘোষণা করেছে অনেক আগেই। দেশ ছাড়ার আগে শেষ মুহূর্তে দল ঘোষণা করে বাফুফেও। দুই প্রীতি ম্যাচে হামজা চৌধুরীকে পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে জানা গেল, নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলা হচ্ছেদ না হামজার। তাকে ছাড়াই চূড়ান্ত দল ঘোষণা করে বাফুফে।

নেপাল ম্যাচে কেন খেলবেন না হামজা, সেই প্রশ্ন দেশের ফুটবলপ্রেমী সমর্থকদের। তারকা এই ফুটবলারের খেলার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছিলেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারাও। মুখে কুলুপ দিলেও তারাও ধরে নিয়েছিলেন হামজাকে পাওয়া যাবে না নেপাল সফরে।

বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা চৌধুরীকে কেন ছাড়েনি তার ক্লাব লেস্টার সিটি। কয়েকদিন আগে ইংলিশ চ্যাম্পিয়ন্সশিপ লিগে বার্মিংহামের বিপক্ষে খেলার সময় পায়ে আঘাত পেয়েছিলেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা। সেটি গুরুতর না হলেও ঝুঁকির কথা মাথায় রেখে ক্লাব লেস্টার সিটি হামজাকে না ছাড়ার সিদ্ধান্ত নেয়।

হামজার না খেলার চিঠিটি বাফুফেকে পাঠিয়েছেন তার এজেন্ট। যদিও জাতীয় দলের ম্যাচের ৭২ ঘণ্টা আগে যে কোনো ক্লাবই আন্তর্জাতিক ম্যাচের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য। ম্যাচটি প্রস্তুতি হওয়ায় বাফুফেও লেস্টার সিটির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X