স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক অধিনায়কের কোটায় বিসিবির নির্বাচন করবেন তিনি

মিনহাজুল আবেদীন নান্নু। ‍ছবি : সংগৃহীত
মিনহাজুল আবেদীন নান্নু। ‍ছবি : সংগৃহীত

বিসিবির নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে জমে উঠছে দেশের ক্রীড়াঙ্গন। একে একে প্রার্থীরা নির্বাচন করার ঘোষণা দিচ্ছেন। ইতোমধ্যই বিসিবি নির্বাচন করার কথা জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। এবার, বিসিবির নির্বাচন করার ঘোষণা দিলেন জাতীয় দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বিসিবির পরিচালক পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন নান্নু। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, অধিনায়কের কোটায় নির্বাচন করবেন তিনি। মূলত বিসিবি নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হয়ে বোর্ডে যেতে পারেন। সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করবেন নান্নু।

বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, ‘চিন্তাভাবনা তো আগে থেকেই করে রেখেছিলাম। সাবেক অধিনায়কদের একটা বার আছে, ক্যাটাগরি সি। তো এই এই জায়গাটা এখনো জানি না কতটুকু কি হবে। তারপরও চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি। আশা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই নির্বাচন করব।’

নান্নু আরও বলেন, ‘আমি অনেক দিন ধরে বিসিবির সঙ্গে সম্পৃক্ত আছি। এখানে কি কাজ করতে হবে, কোন কোন জায়গাটায় উন্নয়নের কাজ আছে, কোন জায়গাটায় আরও বেশি কাজ করতে হবে সবই জানা আছে আমার। সুযোগ পেলে আরও বেশি সম্পৃক্ত হয়ে আরও বেশি কাজ করার সুযোগ থাকবে। সেভাবে চিন্তাভাবনা করে এগোচ্ছি।’

সাধারণত তিনটি ক্যাটাগরিতে বিসিবির ২৩টি পরিচালক পদের জন্য নির্বাচন হয়। এর মধ্যে পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এই ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক আসবেন বিসিবির বোর্ডে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X