স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভর্তি বাংলাদেশের কোচ

সাইফুল বারী টিটু। ‍ছবি : সংগৃহীত
সাইফুল বারী টিটু। ‍ছবি : সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে আর কিছুক্ষণ পর স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে হেড কোচ সাইফুল বারী টিটুর পরিবর্তে সহকারী কোচ হাসান আল মামুন ডাগ আউটে দাঁড়াবেন। অসুস্থতার কারণে বুধবার সকালে আবার টিটুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশের কোচের হাসপাতালে ভর্তি হওয়ার ব্যাপারটি নিশ্চিত করে অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান বলেন, ‘আজ সকালে কোচের অবস্থার অবনতি হয়। আমরা খেলার জন্য সাত ঘণ্টা হোটেলের বাইরে থাকব। এই সময় তাকে দেখার কেউ থাকবে না। তাই আবার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে স্যালাইন চলছে ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে।’

যুবাদের জন্য এশিয়ান কাপ কখনই সুখের স্মৃতি হয়ে আসেনি। আগের ছয়বারের ব্যর্থ চেষ্টায় ১৮ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। সপ্তমবারের মতো ভিয়েতনামে মূল পর্বে যাওয়ার চেষ্টা করবে বাংলাদেশ। শুরুতেই ভিয়েতনাম শক্তিশালী প্রতিপক্ষ।

ভিয়েতনামের সঙ্গে অনূর্ধ্ব-২৩ পর্যায়ে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুবারই পরাজয় সঙ্গী হয়েছে বাংলার ফুটবলারদের। ম্যাচের আগের দিন দলে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম। তবে স্বাগতিকদের বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে বৃষ্টির হানা, খেলা আর না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১১

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৪

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৫

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৬

১১ রানে হারল বাংলাদেশ

১৭

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৮

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৯

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

২০
X