স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

১৪৮ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম ঘটল এমন ঘটনা

কানাডা বনাম স্কটল্যান্ড ম্যাচ। ‍ছবি : সংগৃহীত
কানাডা বনাম স্কটল্যান্ড ম্যাচ। ‍ছবি : সংগৃহীত

ক্রিকেট মাঠে কত ব্যতিক্রম ঘটনাই দেখা যায়। তবে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে যা আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসেই কখনো দেখা যায়নি। কানাডা বনাম স্কটল্যান্ড ম্যাচে ইনিংসের প্রথম দুই বলে আউট হয়েছেন দুই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়টি নেই।

আন্তর্জাতিক টেস্ট শুরু হয় ১৮৭৭ সালে। সে হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হচ্ছে ১৪৮ বছর ধরে। টেস্ট, ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে কখনও ইনিংসের প্রথম ২ বলে কোনো দলের দুই ওপেনার আউট হননি। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ঘটেছে মূল ঘটনা।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। প্রথম ওভার করতে আসেন পেসার ব্র্যাড কারি। তার প্রথম বলেই খোঁচা দিয়ে স্লিপে মার্ক ওয়াটের হাতে ক্যাচ দেন কানাডার ওপেনার আলি নাদিম। তিন নম্বরে ব্যাট করতে নামেন পারগত সিংহ। কারির দ্বিতীয় বল স্ট্রেট ড্রাইভ করেন পারগত। আটকানোর চেষ্টা করেন কারে।

২২ গজের নন স্ট্রাইকার প্রান্তে থাকা অন্য ওপেনার যুবরাজ শর্মা রান নেওয়ার জন্য ক্রিজ়ের বাইরে বেরিয়ে গিয়েছিলেন। সে সময় বল কারের হাতে লেগে উইকেট ভেঙে দেয়। পারগত ছিলেন উইকেটের ভেতর। ফলে রান আউট হয়ে যান যুবরাজ। এ ভাবে পর পর দু’বলে আউট হয়ে যান দুই ওপেনারই। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম ঘটেছে।

আলোচিত এই ম্যাচে অবশ্য জয়ের দেখা পেয়েছে স্কটল্যান্ডই। ১৮ রানে ৫ উইকেট হারানো কানাডা শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৮৪ রান করে। জবাবে ৪১.৫ ওভারে ৩ উইকেটে ১৮৭ রান তুলে ম্যাচ জিতে নেয় স্কটিশরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

১০

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১১

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১২

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৩

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৬

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৮

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

২০
X