বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন রশিদ খান

রশিদ খান। ‍ছবি : সংগৃহীত
রশিদ খান। ‍ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। এতদিন এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডটা নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির দখলে ছিল। এবার সেটি নিজের করে নিলেন রশিদ। সোমবার রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে এই রেকর্ড গড়েন তিনি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৮ রানে হারায় আফগানিস্তান। দলটির দেওয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫০ রানের বেশি করতে পারেনি আমিরাতের ব্যাটাররা। বল হাতে মাত্র ২১ রানে ৩টি উইকেট নিয়ে কিউই পেসার টিম সাউদির ১৬৪ উইকেট টপকে বিশ্বরেকর্ড গড়েন রশিদ।

২০১৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় রশিদের। দারুণ বোলিংয়ে ইতোমধ্যেই বিশ্ব ক্রিকেটে তারকা হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। খেলেছেন বিশ্বের নামিদামি প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই। বিশেষ করে, আইপিএল, বিপিএল, বিগ ব্যাশে তার পারফরম্যান্স নজর কাড়ার মতো। রশিদ খানকে সীমিত ওভারের ক্রিকেটে আধুনিক যুগের অন্যতম সেরা ম্যাচ উইনার বললেও ভুল হবে না।

টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সেরা পাঁচে রয়েছে দুই বাংলাদেশি ক্রিকেটারও। ১২৯ ম্যাচে বাঁহাতি স্পিনার সাকিবের শিকার ১৪৯ উইকেট। অন্যদিকে মুস্তাফিজুর রহমান ১১৩ ম্যাচে ১৪২টি উইকেট শিকার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X