স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ জয়ের জন্য আত্মবিশ্বাসী শামীম

শামীম পাটোয়ারী। ছবি : সংগৃহীত
শামীম পাটোয়ারী। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘ এক বছর পর জাতীয় দলে ফিরে এসেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শামীম পাটোয়ারী। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তার কার্যকর ইনিংসে ভর করে বাংলাদেশ ১৪৭ রানের সংগ্রহ পায় এবং ৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে যায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচের আগে শামীম জানালেন, ছন্দ ধরে রেখে সিরিজ জয়ের জন্য তারা আত্মবিশ্বাসী।

প্রথম ম্যাচে যখন শামীম ব্যাট করতে নামেন, তখন দল বেশ চাপের মুখে ছিল। তবে তিনি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান। ৩টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ২৭ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন এই ব্যাটিং অলরাউন্ডার। তার এই ক্যামিও ইনিংসে বাংলাদেশ লড়াই করার মতো স্কোর দাঁড় করায়।

দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র প্রকাশিত ভিডিওতে শামীম বলেন, ‘প্রথম ম্যাচের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। যখন আমি উইকেটে যাই, তখন মাথায় ছিল দ্রুত রান করার পরিকল্পনা। আমি জানতাম, রান করতে পারলে দল ভালো অবস্থায় পৌঁছাবে।’

দীর্ঘ বিরতির পর দলে ফিরে এমন পারফরম্যান্সে আত্মবিশ্বাসী শামীম আরও বলেন, ‘এক বছর পর দলে ফেরা আমার জন্য আনন্দের। এই ইনিংসটা আমার এবং দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে ভালো কিছু করতে পারব।’

সিরিজ জয়ের লক্ষ্য নিয়েও কথা বলেছেন শামীম। তিনি বলেন, ‘আমাদের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী টি-টোয়েন্টি দল। কিন্তু আমরা বিশ্বাস করি, আরেকটি ম্যাচ জিততে পারলে সিরিজটা আমাদের হবে ইনশাআল্লাহ।’

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল তাদের এই আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে, সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১১

ইংল্যান্ডের দারুণ শুরু

১২

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৫

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৬

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৭

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৮

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৯

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

২০
X