বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
স্পোটস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার ২৫৮ রানের জবাবে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি
ফাইল ছবি

এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া ২৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমেছেন টাইগার ওপেনার মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মাদ নাঈম শেখ।

শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ। কুশাল মেন্ডিস ও সামারাবিক্রমার জোড়া ফিফটিতে বাংলাদেশকে ২৫৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে স্বাগতিকরা।

এর আগে টস হেরে ইনিংস উদ্বোধন করতে নেমে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। দলীয় ৩৫ রানের মাথায় ওপেনার করুনারত্নেকে ১৭ রানে আউট করেন পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন নিশাঙ্কা ও মেন্ডিস। তবে শরীফুল ইসলামের বলে লেগ বিফোর হয়ে ৪০ রানে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে শরীফুলের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান মেন্ডিস।

শ্রীলঙ্কার দলীয় ১৪৪ রানে চারিথ আশালঙ্কাকে অধিনায়ক সাকিবের ক্যাচ পরিণত করেন তাসকিন। এর ২২ রান পর লঙ্কান অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভাকে নিজের দ্বিতীয় শিকার বানান হাসান মাহমুদ। ষষ্ঠ উইকেটে অধিনায়ক শানাকাকে নিয়ে মহাগুরুত্বপূর্ণ ৬০ রানের জুটি গড়েন সামারাবিক্রমা। লঙ্কান দলপতি ২৮ রানে বোল্ড হন সেই হাসান মাহমুদের বলে। ওয়াল্লাগেকেও ৩ রানে রান আউট করেন এই পেসার। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন সামারাবিক্রমা । ৭২ বলে ৯৩ রান করে ইনিংসের শেষ বলে আউট হন ডানহাতি এই ব্যাটার। বাংলাদেশের হয়ে তাসকিন হাসান মাহমুদ তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া শরীফুল দুইটি উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১২

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৩

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৪

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৫

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৬

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৭

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৮

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৯

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

২০
X