স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে পাকিস্তানের অপরিবর্তিত একাদশ

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে শুভ সূচনা করেছে আয়োজক পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমরা। তবে সেই ম্যাচটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বেড়েই চলছে উত্তেজনার পারদ। স্বাভাবিকভাবে ভারতকে মানসিকভাবে চাপে রাখতে আবারও ম্যাচের আগের রাত্রে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।

রোববার (১০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। এই মাঠের লড়াইয়ে নামার আগেই ম্যাচের একাদশ ঘোষণা করে আবারও চমক দেখিয়েছে পাকিস্তান।

শনিবার (৯সেপ্টেম্ব) সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামীকালের ভারত ম্যাচের জন্য অপরিবর্তিত একাদশ ঘোষণা করেছে। বাংলাদেশের বিপক্ষে যে এগারো জন নিয়ে খেলেছে বাবর বাহিনী, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও একই একাদশ নিয়ে মাঠে নামবে পাকিস্তান। আগের ম্যাচে বাঁহাতি স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের বদলে খেলেছিলেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১০

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১১

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১২

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৩

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৫

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৬

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৭

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৮

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৯

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

২০
X