স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ বিজয়ী দলের প্রাইজমানির চেয়ে আট গুণ বেশি হার্দিকের ঘড়ির দাম!

আলোচিত সেই ঘড়ি। ছবি : সংগৃহীত
আলোচিত সেই ঘড়ি। ছবি : সংগৃহীত

ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, ফ্যাশন সচেতনতাতেও আলোচনায় থাকেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার হাতের ঘড়ি। রিপোর্ট বলছে, এর দাম নাকি এশিয়া কাপজয়ী দলের পুরস্কারের আট গুণ!

আজ থেকে শুরু হওয়া এশিয়া কাপ ২০২৫ এর আগে ভারতীয় দলের অনুশীলনে হার্দিকের হাতে দেখা যায় রিচার্ড মিলের লিমিটেড এডিশন মডেল আরএম ২৭-০৪। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এর মূল্য প্রায় ২০ কোটি রুপি—বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি টাকা। অথচ এশিয়া কাপজয়ী দল পুরস্কার হিসেবে পাচ্ছে মাত্র ২.৬ কোটি রুপি (প্রায় ৩.৪ কোটি টাকা)। অর্থাৎ, হার্দিকের এই একটি ঘড়ির দামই চ্যাম্পিয়ন দলের পুরস্কারের আট গুণ বেশি!

৩১ বছর বয়সী হার্দিক ইতিমধ্যেই ভারতীয় দলের অন্যতম ভরসা। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১১৪ ম্যাচ খেলে করেছেন ১,৮১২ রান, স্ট্রাইক রেট ১৪১.৬৭। আরও ১৮৮ রান পেলেই পৌঁছে যাবেন ২ হাজার রানের মাইলফলকে।

বল হাতে নিয়েছেন ৯৪ উইকেট। মাত্র ছয় উইকেট পেলেই ঢুকে পড়বেন টি-টোয়েন্টিতে শতক্লাবের এলিট তালিকায়। তার সেরা বোলিং ফিগার ৪/১৬।

ভারত এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করবে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে সবার দৃষ্টি থাকবে ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ লড়াইয়ে। এরপর ১৯ সেপ্টেম্বর আবারও সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে রোহিত-বিরাটহীন ভারত। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর পর্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন এই প্রুফটা দেখাতে: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১০

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১১

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১২

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১৩

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১৪

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১৫

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৬

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৭

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৮

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৯

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

২০
X