সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী হংকং

বাংলাদেশকে আগেই হুংকার দিয়ে রাখল হংকং। ছবি : সংগৃহীত
বাংলাদেশকে আগেই হুংকার দিয়ে রাখল হংকং। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের আসর আজ থেকে শুরু হলেও বাংলাদেশ মাঠে নামবে ১১ সেপ্টেম্বর। প্রথম প্রতিপক্ষ হংকং। শক্তির বিচারে ফারাক বিস্তর হলেও আত্মবিশ্বাসের অভাব নেই হংকংয়ের। বরং ম্যাচের আগে বাংলাদেশকে হারানোর হুমকিই ছুড়ে দিল হংকং অলরাউন্ডার নিজাকাত খান।

নিজাকাতের বিশ্বাস, টি-টোয়েন্টির অনিশ্চয়তা হংকংকে বাড়তি সুযোগ করে দিতে পারে। ‘আমাদের সেই আত্মবিশ্বাস আছে। আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এই ফরম্যাটে ২-৩ ওভারই খেলার মোড় পাল্টে দেয়। যেদিন যেই দল ভালো খেলবে, সেদিন জয় তারাই পাবে। আমরা প্রস্তুত, বাংলাদেশের বিপক্ষে নামতে মুখিয়ে আছি,’ বলেন তিনি।

বাংলাদেশের অভিজ্ঞতা ও শক্তি মানলেও লড়াই করার মানসিকতা হংকংয়ের। নিজাকাত আরও যোগ করেন, ‘ওদের অনেক ভালো খেলোয়াড় আছে, অভিজ্ঞতাও অনেক বেশি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে ভয় পাওয়ার কিছু নেই। শক্তিশালী কিংবা দুর্বল প্রতিপক্ষ—এখানে তেমন পার্থক্য হয় না। নির্দিষ্ট দিনে যেই দল ভালো খেলবে, জয় তারাই পাবে। জয়টা সহজ হবে না, তবে আমরা সেরাটা দিতে প্রস্তুত।’

বাংলাদেশ ২০১৬ থেকে নিয়মিত এশিয়া কাপের ফাইনালিস্ট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে হংকংকে এখনো আন্ডারডগ বলেই ধরা হয়। তবুও টুর্নামেন্ট শুরুর আগেই এ ধরনের আত্মবিশ্বাসী বার্তা বাংলাদেশের জন্য সতর্কসংকেতও বটে। লিটনদের জন্য কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X