স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চূড়ান্ত হলো বিসিবির নির্বাচনের তারিখ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড । ‍ছবি : কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড । ‍ছবি : কালবেলা

বিসিবির নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে পরিচালকদের মধ্যে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা। নির্বাচনের আগে বোর্ড কীভাবে পরিচালিত হবে, তার প্রক্রিয়াগত রূপরেখা নির্ধারণে শনিবার সভায় বসেন বিসিবির বোর্ড পরিচালকরা।

বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বিসিবির বোর্ডরুমে হয় এ সভা। এতে নির্বাচনের সময়কার কার্যক্রম পরিচালনা, আসন্ন ইজিএম ও এজিএমের সম্ভাব্য সূচি এবং ঢাকা মেট্রোপলিটনের ক্লাব ক্রিকেট সংগঠকদের সম্ভাব্য কাউন্সিলর তালিকা নিয়েও আলোচনা হয়েছে।

জানা গেছে, চূড়ান্ত করা হয়েছে বিসিবি নির্বাচনের তপশিল। ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। ২৫ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল এবং সবকিছু ঠিক থাকলে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর।

বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘অক্টোবর মাসে বিসিবির যে নির্বাচন হবে সেটার ব্যাপারে ধাপে ধাপে কিছু প্রক্রিয়া চলছে। আমরা সেটি নিয়ে আলোচনা করেছি। তিনজন নির্বাচন কমিশনার দায়িত্ব বুঝে নিয়েছেন। আমাদের কিছু পরিষ্কার ধারণার প্রয়োজন ছিল, সেটি নিয়েই আলোচনা হয়েছে। আমরা আলোচনা করেছি—প্রক্রিয়াটা কেমন হবে, কখন কীভাবে চিঠি যাবে—এসব বিষয় নিয়ে।’

মোট তিনটি ক্যাটাগরিতে বিসিবিতে নির্বাচন করবেন কাউন্সিরলরা। ক্যাটাগরি-ওয়ানে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হবেন ১০ জন। ক্যাটাগরি-দুইয়ে পরিচালক হওয়ার সুযোগ ক্লাব প্রতিনিধিদের। যেখানে মোট ১২ জন পরিচালক হয়ে বিসিবিতে দায়িত্ব নেবেন। এ ছাড়া ক্যাটাগরি-থ্রিতে সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে থেকে একজন নির্বাচিত হবেন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন পরিচালক আসবেন। ২৫ পরিচালকের ভোটে পরে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১০

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১১

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১২

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১৩

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৪

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৫

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৬

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৭

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৮

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১৯

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

২০
X