স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

যে সমীকরণ মিললেই সুপার ফোর নিশ্চিত বাংলাদেশের

বাংলাদেশ দল। ‍ছবি : ক্রিকইনফো
বাংলাদেশ দল। ‍ছবি : ক্রিকইনফো

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করে ১৫ ওভারের আগেই শ্রীলঙ্কা ৬ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নিল। লঙ্কানদের কাছে হারের পর সুপার ফোরে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়ে পড়েছে টাইগারদের জন্য। তবে সমীকরণ মিললেই সুপার ফোর নিশ্চিত করার সুযোগ থাকবে বাংলাদেশের জন্য।

শ্রীলঙ্কার কাছে হারের পর বর্তমানে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ। নিয়ম অনুযায়ী, টেবিলের শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। ১ নম্বরে থাকা আফগানিস্তান এবং ২ নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ২। তবে নেট রান রেটে তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে।

সুপার ফোর নিশ্চিত করতে হলে আফগানিস্তানকে হারাতেই হবে বাংলাদেশকে। তবে শুধু হারালেই হেবে না শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে লিটন দাসদের। প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জিতে যায়। তখন আফগানরা খেলা শেষ করবে ২ পয়েন্ট নিয়ে। ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা কাটবে সুপার ফোরের টিকিট।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতলে এবং শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে যদি আফগানরা জিতে যায় তখন রানরেটের মারপ্যাঁচে পড়বে টাইগাররা। আপাতত, সুপার ফোরের রাস্তা চালু রাখতে আফগানদের বিপক্ষে জয়ের কোনো বিকল্পই নেই বাংলাদেশের সামনে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১০

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১১

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১২

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১৩

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৪

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৬

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৭

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৮

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৯

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X