স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটে এমন লজ্জার রেকর্ড বাংলাদেশ বাদে আর কেউই করেনি

বিব্রতকর লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
বিব্রতকর লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারে এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরের সমীকরণ জটিল হয়ে উঠেছে। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় এলেও নেট রানরেটের দিক থেকে আফগানিস্তানের পেছনে আছে টাইগাররা। তার ওপর শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটের হার পরিস্থিতি করেছে আরও কঠিন। লঙ্কানদের বিপক্ষে হারের দিন বাংলাদেশ এমন এক লজ্জার রেকর্ড করেছে, যা এর আগে কেউই করেনি।

শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ভয়াবহ অবস্থায় পড়ে বাংলাদেশ। শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন শূন্য রানে ফিরলে দল পড়ে যায় চাপে। এক পর্যায়ে ৫৩ রানে ৫ উইকেট হারায় টাইগাররা।

এরপর জাকের আলী (৪১*) আর শামীম হোসেন (৪২*) ষষ্ঠ উইকেটে ৮৬ রানের জুটি গড়ে কোনোভাবে দলকে টেনে নিয়ে যান লড়াই করার মতো অবস্থানে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান। তবে এই রান হেসেখেলেই তাড়া করে ফেলে লঙ্কানরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার শূন্য রানে ২ উইকেট হারাল বাংলাদেশ। যদিও পূর্ণ সদস্য দেশের হিসাবে ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে এমন ঘটনা আরও আটবার দেখা গিয়েছিল।

তবে বাংলাদেশই একমাত্র দল হিসেবে পরপর দুই ওভারে মেডেনের পাশাপাশি একটি করে উইকেট হারিয়েছে। বিশ্ব ক্রিকেট এমন বিব্রতকর লজ্জার রেকর্ডের সাক্ষী হলো প্রথমবার। ২০১০ সালে জিম্বাবুয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওভার মেডেন দিয়েছিল। তবে তারা উইকেট হারিয়েছিল একটি।

চলতি বছরের শুরুতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে একই রকম পরিস্থিতিতে পড়েছিল। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথম ওভারে মেডেন উইকেট দেওয়ার পর দ্বিতীয় ওভারেও উইকেট হারায় তারা। তবে শেষ বলে একটি সিঙ্গেল নিয়ে শূন্য রানে দুই উইকেট হারানোর লজ্জা এড়াতে সক্ষম হয় পাকিস্তান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X