স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাতে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

ভারত-পাকিস্তান ম্যাচ আজ। ‍ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচ আজ। ‍ছবি : সংগৃহীত

ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। আগে দুই দলের লড়াইটা সামনতালে হলেও এখন দক্ষতায় ভারত এগিয়ে গেছে। তাই লড়াইয়ের ঝাঁজও কমেছে। কিন্তু সেই কমার পরও যে ঝাঁজটুকু আছে, সেটাই অন্য যে কোনো দলের দ্বৈরথকে পেছনে ফেলার জন্য যথেষ্ট।

রোববার রাতে এশিয়া কাপের ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই দ্বৈরথ। ম্যাচটিকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। তবে ম্যাচের উত্তেজনা যেন কোনোভাবে সহিংসতায় রূপ না নেয়, সেজন্য আগেভাগেই কড়া সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ।

এক বিবৃতিতে পুলিশ জানায়, স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের সহিংসতা, গালাগালি বা বর্ণবাদী আচরণ একেবারেই সহ্য করা হবে না। এসব অপরাধ করলে ভক্তদের এক থেকে তিন মাস পর্যন্ত জেল এবং ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম জরিমানা (বাংলাদেশি টাকায় আনুমানিক ৩ লাখ থেকে ৯ লাখ) গুনতে হতে পারে।

ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তান জয় কেবল ৩টিতে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে দুই দল এখন পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে ১৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি। ওয়ানডেতে ভারত জিতেছে ৮ বার, পাকিস্তান ৫ বার। বাকি দুই ম্যাচ ফল ছাড়াই শেষ হয়। টি-টোয়েন্টিতে ভারত জিতেছে ২ বার, পাকিস্তান একবার।

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে টফি। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) ব্যবহার করে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে হবে। এ ছাড়া টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস)-এর মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X