স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

টসের দৃশ্য । ছবি : সংগৃহীত
টসের দৃশ্য । ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যদিও এবারের এশিয়া কাপ আসরের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম লড়াইয়ে বাগড়া দিয়েছিল বৃষ্টি। আজও বৃষ্টির বাগড়ার আশঙ্কা থাকলেও সুপার ফোরের ম্যাচে টস ঠিকমতোই হয়েছে। ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

রবিবার (১০ সেপ্টেম্বর) কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

গ্রুপপর্বের ম্যাচের মতোই এবারেও ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর আগের দিন একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামেছে পাকিস্তান।

অন্যদিকে, নেপালের বিপক্ষে সুযোগ পেলেও এই ম্যাচে দল থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ শামি। তার জায়গায় একাদশে এসেছেন সন্তানের জন্ম উপলক্ষে ছুটিতে থাকা যসপ্রীত বুমরাহ । আর ইনজুরিতে আক্রান্ত লোকেশ রাহুলও ফিরেছেন। তাকে জায়গা দিতে গিয়ে জায়গা হারিয়েছেন শ্রেয়াশ আইয়ার।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, শার্দুল ঠাকুর, যসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

পাকিস্তানের একাদশ : ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

১০

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

১১

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

১২

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

১৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১৪

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১৬

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৭

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

১৮

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

১৯

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

২০
X