স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পাক-ভারত লড়াইয়ে বাগড়া দিতে পারে বৃষ্টি

বৃষ্টি বাগড়া দিতে পারে আজকের ম্যাচেও। ছবি : সংগৃহীত
বৃষ্টি বাগড়া দিতে পারে আজকের ম্যাচেও। ছবি : সংগৃহীত

গতকালের বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সুপার ফোরের ম্যাচে বৃষ্টির বাগড়া দেওয়ার শঙ্কা ছিল। তবে সব আশঙ্কা উড়িয়ে নির্বিঘ্নেই হয়েছে পুরো খেলা। বৃষ্টির পূর্বাভাস দেওয়া থাকলেও কলম্বোতে কাল ছিল রৌদ্রোজ্জ্বল দিন। তবে আজ আবারও সেই একই শহরের মাঠে হতে যাওয়া ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি।

এই ম্যাচের আগে আরও একবার প্রাধান্য পাচ্ছে বৃষ্টির আলোচনা। শ্রীলঙ্কান গণমাধ্যম আর আবহাওয়া অধিদপ্তর অবশ্য ম্যাচ নিয়ে কোনো সুখবর দিতে পারেনি। রোববারেও বৃষ্টির সম্ভাবনা আছে বলেই জানিয়েছে তারা। ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা আছে ৮৫ শতাংশ। সারাদিন ঝড়ো হাওয়া বইবে, এমন কথাও জানাচ্ছে বিভিন্ন পূর্বাভাস।

ভারত-পাকিস্তানের ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুরে। যখন বৃষ্টির সম্ভাবনা থাকছে ৯২ থেকে ৯৪ শতাংশ পর্যন্ত। তবে বিকেল থেকে এর মাত্রা কমে আসতে পারে। যদিও সম্ভাব্যতার মাত্রা ৮০ শতাংশের নিচে নামবে না একবারও।

এর আগে প্রথম পর্বের ভারত-পাকিস্তান ম্যাচেও পাল্লেকেলেতে ছিল বৃষ্টি। সেখানেও ভারত-ব্যাটিং করলেও পাকিস্তানের দ্বিতীয় ইনিংস মাঠেই গড়ায়নি। হাত মিলিয়েই শেষ ম্যাচ শেষ করেছিলেন দুই অধিনায়ক বাবর আজম এবং রোহিত শর্মা। হাইভোল্টেজ ম্যাচে এমন অপ্রত্যাশিত ইতি কাম্য নয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিল তাই সুপার ফোরের শুধু এই ম্যাচের জন্য রেখেছে রিজার্ভ ডে।

কিন্তু ক্রিকেট ভক্তদের জন্য দুশ্চিন্তার বিষয়, ভারত-পাকিস্তান ম্যাচের রিজার্ভ ডে অর্থাৎ ১১ সেপ্টেম্বরেও আছে বৃষ্টির শঙ্কা। সব ছাপিয়ে তাই প্রত্যাশা, কলম্বোতে আরও একটি রৌদ্রোজ্জ্বল দিনের। প্রেমাদাসায় বৃষ্টির চেয়ে ব্যাট বলের লড়াইটা দেখার আশা সবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১০

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১১

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১২

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

১৩

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

১৪

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

১৫

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

১৬

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১৭

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১৮

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১৯

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

২০
X