স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কত রান করলে বাংলাদেশের জেতার সম্ভাবনা বেশি, জানালেন কোচ

মুশতাক আহমেদ । ‍ছবি : সংগৃহীত
মুশতাক আহমেদ । ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। বাংলাদেশের বোলিং কোচ মুশতাক আহমেদ বেশ আশাবাদী জয়ের ব্যাপারে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগে ব্যাটিং করলে কত রান করতে পারলে জয়ের সম্ভাবনা বেশি থাকবে বাংলাদেশের।

সাংবাদিকরা বাংলাদেশের কোচকে প্রশ্ন করেন, আফগানদের বিপক্ষে জিততে চাইলে কত রান করা উচিত। সেই প্রশ্নের জবাবে মুশতাক বলেন, 'দারুণ প্রশ্ন করেছেন। আমাকে আরও প্রশ্ন করুন। বাংলাদেশ টানা তিনটি সিরিজ জিতেছে। আমরা কন্ডিশন ও পরিস্থিতি জানি। বোর্ডে রান থাকলে বোলাররা সেটা ডিফেন্ড করতে পারবে। আমরা বিশ্বাস করি, ১৬০-১৭০ রান করলে আমাদের ওই বোলিং ইউনিট আছে।'

রশিদ খানদের নিয়ে আফগানদের স্পিন আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। তাদের স্পিন ঘূর্ণি সামলানোকেই বড় চ্যালেঞ্জ মনে করছেন মুশতাক। রশিদ খানদের সামলে ভালো একটা স্কোর দাঁড় করাবে ব্যাটাররা, এমনটাই প্রত্যাশা কোচের।

তিনি বলেন, 'বড় চ্যালেঞ্জ আফগানিস্তানের স্পিন ডিপার্টমেন্ট। বিশেষ করে মাঝের ওভারগুলোতে। যদি এটা সামলাতে পারি, ভালো একটা রান করতে পারি, ওদের চ্যালেঞ্জে ফেলতে পারব। আমাদের বোলিংও কিন্তু খুব ভালো। মাঝের ওভারগুলো নিয়েই আমার চিন্তা।'

বাংলাদেশের কোচ আরও বলেন, ‘অভিজ্ঞতা আসে খেলার মাধ্যমে। আফগানিস্তানে ক্রিকেটাররা প্রচুর লিগ খেলে। বাংলাদেশও ভালো খেলছে, হোম সিরিজ বা কান্ট্রি টু কান্ট্রি। আইসিসি বা এসিসি ইভেন্টে আমাদের উন্নতি করতে হবে। এখানেই আমরা মনোযোগ দিচ্ছি। বিশ্বাস করি, বাংলাদেশের সামর্থ্য আছে যে কোনো দলকে চ্যালেঞ্জ করার ‘

উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X