স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে টিকে থাকার লক্ষ্য নিয়ে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে এশিয়া কাপের চলমান আসর শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় টাইগাররা। শ্রীলঙ্কার কাছে হারে ৬ উইকেটে।

আসরে ২ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহে আছে ২ পয়েন্ট। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ তা নিয়ে চলছে আলোচনা।

হংকংয়ের বিপক্ষে জয় পাওয়া একাদশে শ্রীলঙ্কার বিপক্ষে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ। তার আজ একাদশে ফেরা নিশ্চিতই বলা চলে। ফলে একাদশ থেকে ছিটকে যেতে পারেন শরিফুল। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকবেন তাসকিন।

টপ অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে চার নম্বর জায়গা নিয়ে আছে আলোচনা। টানা ব্যর্থতার বৃত্তে আটকা তাওহীদ হৃদয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১৪ ইনিংসে ফিফটি নেই তার। হৃদয়ের পরিবর্তে একাদশে দেখা মিলতে পারে সাইফ হাসানের। এ ছাড়া আর কোনো বড় পরিবর্তন আসার সম্ভাবনা খুব একটা নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান/তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, শেখ মাহেদী, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকালো বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

১১

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১২

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৪

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৫

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৬

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৭

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৮

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

২০
X