স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৪ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

দলকে জিতিয়ে রেকর্ডের পাতায় নাসুম

নাসুম আহমেদ । ছবি : সংগৃহীত
নাসুম আহমেদ । ছবি : সংগৃহীত

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে বাংলাদেশের রোমাঞ্চকর জয়ের নায়ক স্পিনার নাসুম আহমেদ। টুর্নামেন্টে প্রথমবার একাদশে সুযোগ পেয়েই যেন বাজিমাত করলেন তিনি। শ্বাসরুদ্ধকর স্পেলে আফগান ব্যাটারদের চেপে ধরার পাশাপাশি দলকে জিতিয়েছেনও। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। আর এই সঙ্গে গড়েছেন এক বিশেষ রেকর্ডও—বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চবার ম্যাচসেরা হওয়ার কীর্তি এখন তার দখলে।

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে এক মেডেনসহ দিয়েছেন মাত্র ১১ রান, সঙ্গে নিয়েছেন ২ উইকেট। নতুন বলে ৩ ওভারে খরচ করেন মাত্র ৭ রান, পরে শেষ দিকের চাপে ফিরে দেন আরও এক নিখুঁত ওভার, খরচ মাত্র ৪। তার এই স্পেলেই মূলত ম্যাচের মোড় ঘুরে যায় বাংলাদেশের পক্ষে।

এই পারফরম্যান্সে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৯ ম্যাচে এটি নাসুমের পঞ্চমবার ম্যাচসেরা হওয়া। বাংলাদেশের হয়ে এর চেয়ে বেশি ম্যাচসেরা হয়েছেন কেবল সাকিব আল হাসান—১২৯ ম্যাচে ১২ বার।

তবে যা চোখে পড়ে, মাহমুদউল্লাহ রিয়াদ (১৪১ ম্যাচে ৫ বার) ও লিটন দাস (১১৩ ম্যাচে ৫ বার) ম্যাচসেরার সংখ্যায় নাসুমের সমান হলেও তাদের তুলনায় অনেক কম ম্যাচ খেলেই এই কীর্তি গড়েছেন সিলেটের এই স্পিনার।

কম ম্যাচে এত বেশি প্রভাব রাখার এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারেন, তবে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের পর সবচেয়ে নির্ভরযোগ্য স্পিনারের আসনটি দখল করে নাসুম খুব দ্রুতই হয়ে উঠতে পারেন দলের অন্যতম ভরসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত গতি কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

৬ জুন / আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

‘হান্নান মাসউদের তিন কোটি টাকার ডিল’ সংক্রান্ত অভিযোগকারীর বাড়িতে হামলা

গোমস্তাপুর / শূন্যরেখার ২৮ নারী-পুরুষ ও শিশুর কান্না কেউই শুনছে না, বৃষ্টিতে ভিজেই রাত পার

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

১০

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

১১

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

১২

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

১৩

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

১৪

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

১৫

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

১৬

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

১৭

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

১৮

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

১৯

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

২০
X