স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

আফগানদের হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ

নাসুমের স্পেলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ছবি : সংগৃহীত
নাসুমের স্পেলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ছবি : সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতল বাংলাদেশ। শেষ ওভারের লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে আপাতত টিকে রইল লিটন দাসের দল।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান। ইনিংসের সেরা ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান—মাত্র ৩১ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি। সাইফ হাসান (৩০) ও তাওহীদ হৃদয় (২৬) জুটিতেও আসে কার্যকর রান। শেষ দিকে নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রানের ক্যামিও খেলে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন। আফগানিস্তানের হয়ে নূর আহমাদ (২/২৩) ও রশিদ খান (২/২৬) ছিলেন সফল বোলার।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই নড়বড়ে অবস্থায় পড়ে। নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লেতে হারায় দুই উইকেট। এর পরও লড়াই চালান গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০)। শেষ দিকে অধিনায়ক রশিদ খান (২০) ও নূর আহমেদ (১৪) ম্যাচে উত্তেজনা ফেরালেও মুস্তাফিজ-তাসকিনদের সামনে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট (৪-০-২৮-৩)। সমান কার্যকর ছিলেন নাসুম আহমেদ (৪-১-১১-২) ও রিশাদ হোসেন (৪-০-১৮-২)। তাসকিন আহমেদও শেষ মুহূর্তে তুলে নেন ২ উইকেট।

শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ২২ রান। তাসকিনের বলে ছক্কা মেরে ম্যাচে উত্তেজনা ফেরান নূর। তবে শেষ রক্ষা হয়নি। ফলে বাংলাদেশও আপাতত টিকে রইল। লিটনদের টিকে থাকা নির্ভর করছে অবশ্য আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ : ১৫৪/৫ (তানজিদ তামিম ৫২, সাইফ ৩০ ; রশিদ ২/২৬)

আফগানিস্তান : ১৪৬/১০ (গুরবাজ ৩৫, ওমরজাই ৩০ : মুস্তাফিজ ৩/২৮)

ফল : বাংলাদেশ ৮ রানে জয়ী

ম্যাচসেরা : নাসুম আহমেদ

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১০

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১১

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১২

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১৩

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১৪

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৫

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৬

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৮

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৯

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

২০
X