স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রিজার্ভ দিনেও ভেসে যাবে ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচের রিজার্ভ ডে-তেও হানা দিতে পারে বৃষ্টি।  ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচের রিজার্ভ ডে-তেও হানা দিতে পারে বৃষ্টি। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সহআয়োজক শ্রীলঙ্কায় এখন চলছে টানা বৃষ্টি। সুপার ফোর ও ফাইনালের ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। যে কারণে ফাইনাল ছাড়াও সুপার ফোরে একমাত্র ভারত-পাকিস্তান ম্যাচের জন্য বরাদ্দ রাখা হয়েছিল অতিরিক্ত এক দিন। যা নিয়ে অবশ্য কম সমালোচনা হয়নি।

আশঙ্কা সত্যি প্রমাণ করে গ্রুপপর্বের পর গতকাল (রোববার) দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সুপার ফোরের ম্যাচও বৃষ্টিতে ভেসে গেছে। যদিও এদিন নির্ধারিত সময়ে টসের পর খেলাও শুরু হয় যথাসময়ে। তবে ২৪.১ ওভারের বেশি খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

দুই দল কমপক্ষে ২০ ওভার করে খেলতে পারলে ম্যাচের ফল পাওয়া যেত। আয়োজকদের তাড়া ও মাঠকর্মীদের মাঠ শুকানোর অভিনব পন্থা দেখে মনে হয়েছে, তারাও চেয়েছে ম্যাচটা কালই শেষ করতে। কিন্তু সেটা সম্ভব হয়নি। ম্যাচ গড়িয়েছে আজ রিজার্ভ ডেতে।

তবে হতাশার খবর হচ্ছে, আজ রিজার্ভ ডেতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ৩টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) আজ খেলা শুরু হওয়ার কথা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া নির্ভরযোগ্য ওয়েবসাইট অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, কলম্বোতে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা গতকালের চেয়ে আরও বেশি। এছাড়াও ক্রিকেটের খবর বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের ম্যাচ থ্রেডে জানান দেয়- সকাল থেকেই কলম্বোতে বৃষ্টি হয়, যা কমার নাম নেই।

তথ্য বলছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৯ শতাংশ। আরেকটি পূর্বাভাস বলছে, স্থানীয় সময় বেলা ৩টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের মতো।

এ ছাড়া পূর্বাভাস বলছে, বিকেল সাড়ে ৫টায় সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কলম্বোর গোটা আকাশটাই মেঘে ঢাকা থাকবে বলে আশঙ্কা। আর্দ্রতা বেড়ে হবে ৮৫ শতাংশ।

ম্যাচ হতে গেলে পাকিস্তানকে অন্তত ২০ ওভার ব্যাট করতে হবে। খেলা শেষ হওয়ার কাট-অফ সময় রাত ১২টা। ২০ ওভারের খেলা করাতে হলে ১০টা ৩৬ মিনিটের মধ্যে শুরু করতেই হবে। কিন্তু সারা দিন ধরে বৃষ্টি চললে মাঠ খেলার উপযোগী করারই সময় পাওয়া যাবে না। অর্থাৎ, ভারত-পাকিস্তানের মধ্যে রিজার্ভ দিনের খেলা পুরোপুরি ভেস্তে যেতে পারে বৃষ্টিতে। পয়েন্ট ভাগাভাগি করতে হতে পারে দুই দলকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১০

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১১

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১২

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৩

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৪

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৫

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৬

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৭

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৮

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

২০
X