স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে ক্রিকেটারদের একইরকম স্ট্যাটাস, কারণ কী

একইরকম স্ট্যাটাস দিচ্ছেন ক্রিকেটাররা। ‍ছবি : কালবেলা
একইরকম স্ট্যাটাস দিচ্ছেন ক্রিকেটাররা। ‍ছবি : কালবেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন রয়েছে সামনে। ইতোমধ্যেই এই নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। এরই মধ্যে জাতীয় দলের একাধিক ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একইরকম স্ট্যাটাস দিচ্ছেন। ক্রিকেটারদের একইরকম স্ট্যাটাসে অনেকেই প্রশ্ন তুলছেন, কেনই বা ক্রিকেটাররা নির্বাচনের আগে এমন স্ট্যাটাস দিচ্ছে।

ক্রিকেটারদের ফেসবুক ঘুরে দেখা যায় সৌম্য সরকার, তাইজুল ইসলাম, ইরফান শুক্কুর, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হকরা একই বাক্য হুবহু তাদের ফেসবুকে লিখেছেন। এনামুল হক বিজয়ের স্ট্যাটাসেরও শব্দগুলো প্রায় একই।

টেস্ট ফরম্যাটে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক নিজের পোস্টে লেখেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’

এনামুল হক বিজয় একই কথা কিছুটা পরিবর্তন করে নিজের ফেসবুকে লেখেন, ‘আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার।’

ক্রিকেটারদের বিসিবির নির্বাচন সুষ্ঠু চাওয়াটা বেশ ইতিবাচক ব্যাপার। তবে প্রায় কাছাকাছি সময়ে একইরকম স্ট্যাটাস দেয়াতে জনমনে তৈরী হয়েছে কৌতূহল। অনেকেই জানতে চাচ্ছে ক্রিকেটাদের এরকমটা করার কারণ। ধারণা করা হচ্ছে, নির্বাচন সামনে থাকায় কোনো নির্দিষ্ট পক্ষের ইন্ধনে ফেসবুকে একই রকম স্ট্যাটাস দিয়েছেন ক্রিকেটাররা। তবে সেটি কার পক্ষে তা নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১০

বাস খাদে পড়ে নিহত ৪

১১

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১২

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৩

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৪

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৫

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৬

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৭

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৮

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৯

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

২০
X