স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কোহলি-রাহুলের সেঞ্চুরিতে রানের পাহাড়ে ভারত

কোহলি-রাহুলের শতকে রানের পাহাড়ে ভারত। ছবি : সংগৃহীত
কোহলি-রাহুলের শতকে রানের পাহাড়ে ভারত। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে পাক-ভারত মহারণ ছিল গতকাল। তবে বেরসিক বৃষ্টি ম্যাচটিকে আর ২৪.১ ওভারের বেশি হতে দেয়নি। তাইতো রিজার্ভ ডে’তে গড়ায় হাই ভোল্টেজ ম্যাচটি। আজ ম্যাচের ‘দ্বিতীয়’ দিনে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের অপরাজিত শতকে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ করেছে ভারত।

এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) রোহিত শর্মা আর শুভমান গিলের দারুণ ওপেনিং জুটির পর আজ জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি এবং টুর্নামেন্টে প্রথমবার খেলতে নামা লোকেশ রাহুল। তাদের দাপটে দাড়াতেই পারেনি পাকিস্তানি বোলাররা। ৫০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৩৫৬ রান।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ২ উইকেটে ১৪৭ রান নিয়ে ব্যাটিং শুরু করে টিম ইন্ডিয়া। তখনো বাকি ম্যাচের ২৫.৫ ওভার । বৃষ্টির কারণে অবশ্য যথাসময়ে খেলা শুরু হয়নি। নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর ভেজা মাঠ শুকানোর পর দুই অপরাজিত ব্যাটার কোহলি আর রাহুল শুরুর ৫-৭ ওভার দেখেশুনে শুরু করেন।

সময় গড়ানোর সাথে সাথে দুজনের ব্যাটেই রানের ফুলঝুড়ি ছোটে। প্রায় চার মাসের বেশি সময় পর মাঠে ফিরেই প্রথমে ফিফটি তুলে নেন লোকেশ রাহুল। তাও আবার চিরপ্রতিদ্বন্দীদের বিরুদ্ধে। ফাহিম আশরাফের করা ৩৪তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন রাহুল। এরপর কোহলি ফিফটি তুলে নেন ৫৫ বলে। কোহলির ছিল এটি ৬৬তম ফিফটি। ফিফটি করার পর দুজনেই আরও বিধ্বংসী হয়ে ওঠেন। সেইসঙ্গে যোগ হয় পাকিস্তানি ফিল্ডারদের ব্যর্থতা।

দুজনে সেঞ্চুরিও করেছেন কাছাকাছি সময়ে। ঠিক ১০০ বলে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নেন রাহুল। এর পরপরই শাহিন শাহ আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে মাত্র ৮৪ বলে ক্যারিয়ারের ৪৭ম সেঞ্চুরি পূরণ করেন বিরাট ‘কিং’ কোহলি। সেঞ্চুরির আগেই অবশ্য নিজের ক্যারিয়ারের আরেকটি মাইলফলক স্পর্শ করেন কোহলি। দ্রুততম সময়ে ওয়ানডে ক্যারিয়ারে ১৩ হাজার রান পূর্ণ করেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রান তোলে ভারত।

বিরাট কোহলি ৯৪ বলে ৯ চার ৩ ছক্কায় ১২২* এবং লোকেশ রাহুল ১০৬ বলে ১২ চার ২ ছক্কায় ১১১* রানে অপরাজিত থাকেন। পাকিস্তানি বোলারদের মাঝে সবচেয়ে খরুচে ছিলেন শাহিন আফ্রিদি। ১০ ওভারে ৭৯ রান দিয়ে নেন ১ উইকেট। অপর উইকেটটি নিয়েছেন শাদাব খান; তিনিও দিয়েছেন ৭১ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১০

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১১

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১২

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৩

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৪

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৫

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৬

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৭

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৯

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

২০
X