স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

অভিষেকের ঝড়ো ফিফটিতে ভারতের রানের পাহাড়

ফিফটি করার পর অভিষেক শর্মা। ছবি : সংগৃহীত
ফিফটি করার পর অভিষেক শর্মা। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে ভারতের ব্যাটিং অর্ডারে যত তারকা খেলোয়াড়ই থাকুক না কেন, সব আলো কেড়ে নেওয়ার যেন মিশনে নেমেছেন অভিষেক শর্মা। বাঁহাতি এই ওপেনার খেললেন মাত্র ৩১ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল ১০টি বাউন্ডারি। তার ঝলকেই শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে ২০২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করালো ভারত।

টস জিতে আগে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক চরিথ আসালাঙ্কা। কিন্তু শুরু থেকেই সেই সিদ্ধান্ত পরিণত হলো ভয়াবহ বুমেরাংয়ে। যদিও ভারতের ইনিংসের প্রথম ধাক্কা আসে দ্বিতীয় ওভারে—মাত্র ৪ রান করে মহেশ থিকশানার বলে ক্যাচ দিয়ে ফেরেন শুভমান গিল। স্কোর তখন মাত্র ১৫।

এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অভিষেক। অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে গড়েন ৫৯ রানের জুটি। যদিও সূর্যকুমার ১৩ বলে ১২ রান করে হাসারাঙ্গার শিকার হন। কিন্তু অভিষেকের ব্যাট তখনও ঝড় তুলছে চার-ছক্কার ফুলঝুরি ছড়িয়ে। শেষ পর্যন্ত নবম ওভারে আসালাঙ্কার বলে আউট হওয়ার আগে ৬১ রানের দাপুটে ইনিংসে ভারতকে নিয়ে যান নিরাপদ উচ্চতায়।

মাঝে তিলক ভর্মার সঙ্গে ছোট জুটি হলেও আসল গতি ফেরান সঞ্জু স্যামসন। চতুর্থ উইকেটে ভর্মার সঙ্গে তার ৬৬ রানের পার্টনারশিপ ভারতের রানকে নিয়ে যায় দুইশোর দোরগোড়ায়। ২৩ বলে ৩৯ রানের কার্যকর ইনিংস খেলেন স্যামসন।

অন্যপ্রান্তে ভর্মা ছিলেন অবিচল। ৩৪ বলে ৪৯ রানে অপরাজিত থেকে শেষ ওভারগুলোতে ইনিংসকে এগিয়ে নিয়ে যান তিনি। সাথে ছিলেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল, ১৫ বলে ২১ রানে অপরাজিত।

শেষ পর্যন্ত ২০ ওভারে ভারতের স্কোরবোর্ড থামে ২০২/৫ এ। বল হাতে শ্রীলঙ্কার হয়ে থিকশানা, চামিরা, হাসারাঙ্গা, আসালাঙ্কা ও দাসুন শানাকা প্রত্যেকে নেন একটি করে উইকেট।

অভিষেকের ফিফটির পর বর্মার দৃঢ়তায় দাঁড়ানো এই রানের পাহাড় শ্রীলঙ্কার জন্য নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, লঙ্কান ব্যাটাররা ভারতীয় বোলিংয়ের সামনে কীভাবে লড়াই করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১০

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১২

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৩

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৪

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৫

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৬

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৭

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৮

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৯

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

২০
X