স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের ফাইনালে থাকছে বাংলাদেশও!

এশিয়া কাপের ফাইনাল আজ। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপের ফাইনাল আজ। ‍ছবি : সংগৃহীত

৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মহারণ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। শিরোপার লড়াই নামতে না পারলেও এশিয়া কাপের ফাইনালে ঠিকই থাকছে বাংলাদেশ।

ভারত ও পাকিস্তানের ফাইনালের লড়াইয়ে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। অর্থাৎ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দুই বাংলাদেশি আম্পায়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বাংলাদেশের মতো আফগানিস্তানও এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে। তবে দেশটির নামও ফাইনালে উচ্চারিত হবে। দুবাইয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) মুকুলের সঙ্গে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে আফগান আম্পায়ার আহমদ শাহ পাকতিনকে।

এর আগে, গ্রুপ পর্বে ভার-পাকিস্তান লড়াইয়ে আম্পায়ার হিসেবে ছিলেন মুকুল। সুপার ফোরে দুই দলের খেলোয়াড়দের সামলে প্রশংসা কুড়িয়েছেন গাজী সোহেল। ম্যাচ পরিচালনায় দারুণ দক্ষতা দেখানোয় ফাইনালের মতো ম্যাচে এই দুই বাংলাদেশি আম্পায়ারের ওপর ভরসা রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এশিয়া কাপে সবচেয়ে বেশি আটবার শিরোপা জয়ের রেকর্ড ভারতের দখলে। ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালে শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। মোট ১১ বার ফাইনাল খেলেছে তারা। তিনবার ফাইনালে হেরে যায় ভারত। চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। গ্রুপ পর্বে ও সুপার ফোরে সমান ৩টি করে ম্যাচ জিতেছে তারা। সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারায় টিম ইন্ডিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X