ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

খেলোয়াড়দের অনুপ্রেরণা নেই মানতে নারাজ ইউনুস

জালাল ইউনুস। ছবি: সংগৃহীত
জালাল ইউনুস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ভালো দল এটি বলার অপেক্ষা রাখে না। ঘরের মাটিতে বড় সকল দলকে হারিয়ে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়েই শ্রীলঙ্কার উদ্দেশ্য রওনা দিয়েছিল সাকিব আল হাসানের দল। তবে এর পরের গল্প শুধুই হতাশার। অলৌকিক কিছু না ঘটলে খালি হাতেই ফেরত আসতে হচ্ছে টাইগারদের। এখন চলছে এশিয়া কাপ ব্যর্থতার কারণের অনুসন্ধান।

এই ব্যর্থতার পিছনে ক্রিকেটারদের অনুপ্রাণিত না থাকাটাকেই বড় করে দেখছেন অনেকে তবে এই দলে নিজেকে দেখেন না বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ।

জালাল ইউনুস কলোম্বোতে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন। তাকে খেলোয়াড়দের অনুপ্রেরণার অভাব কি না জিজ্ঞেস করা হলে বলেন, “কি কারণে ডিমোটিভেটেড? আপনি বলেন? কোন দিক দিয়ে ডিমোটিভেটেড? তারা যেভাবে ঢাকায় কষ্ট করেছে, আয়ারল্যান্ড থেকে ফিরে আমরা যেভাবে পুরো দলকে নিয়ে অনুশীলন করেছি, আফগানিস্তান সিরিজও খেলেছি। এরপর এখানে এসেছি। সবাইতো প্র্যাকটিসে ছিল। হাইলি মোটিভেটেড টিম। ডিমোটভেশনের কোন সুযোগই নাই। এমি এখনো মনে করি... খেলার মধ্যে তো হার জিত আছেই। আমাদের যে টার্গেট ছিল সেটার পূরণ করতে পারিনি এটা সত্যি কথা। সবাই চেষ্টা করে। সবাই কিন্তু শতভাগ দিয়ে খেলে। টিম ম্যানেজমেন্ট, খেলোয়াড় সবাই ভালো খেলতে চেষ্টা করে। হয়তো অনেক সময় ফলটা হয় না। এটাই ক্রিকেট।”

এছাড়াও দলের খারাপ করার পিছনে ইনজুরির বড় দায় দেখেন তিনি। জালাল এই সম্পর্কে বলতে গিয়ে বলেন “এশিয়া কাপের জন্য আমরা যে দলটা করেছি সেখান থেকে আমরা ছিটকে গিয়েছি। কারণটা হচ্ছে কিছু ইনজুরি ছিল। টিম ব্যালেন্সের একটা সমস্যা হয়েছে। শান্ত দেশে ফিরে গেছে। প্রথম যে দল ছিল সেখান থেকে ইবাদত ছিটকে যায়, এরপর লিটন জ্বরের কারনে শুরুতে যোগ দিতে পারেনি। এখন এসেছে , খেলছে কিন্তু কিছুটা সংগ্রাম করতেছে মানিয়ে নিতে। এটা আমরা ওর খেলার মধ্যেই দেখতে পাচ্ছি। এসব কারণেই আমাদের দলে ভারসাম্যহীন হয়ে পড়ে। আমাদের লক্ষ্য ছিল অন্তত এশিয়া আকপের ফাইনালে যেন উঠতে পারি। অতীতেও আমরা ফাইনালে উঠেছি, সেটাই আমাদের লক্ষ্য ছিল। চোটের কারণে দলে ভারসাম্য নষ্ট হয়েছে, ফলাফলেও প্রভাব পড়েছে ”

এছাড়াও শ্রীলঙ্কার চেয়ে নিজেদেরকেই সেরা ভাবছেন এই ক্রিকেট কর্তা। তার কথা মতে, “সবাই আশা করেছে আমরা শ্রীলঙ্কার সাথে জিতবো। আমরা মনে করি শ্রীলঙ্কার চেয়ে অবশ্যই আমরা ভালো দল। কিন্তু আমরা আশানুরূপ ফলাফল করতে পারিনি। আমরা প্রায় সবাই আত্মবিশ্বাসি ছিলাম এই খেলাটা জিতবো (শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর)। খেলাটা জিততে পারিনি বলে আমরা পিছিয়ে গেছি।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X