রাজু আহমেদ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা I ছবি : সংগৃহীত
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা I ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি ও বলিউড কুইন অনুষ্কা শর্মা—ভক্তদের প্রিয় ‘বিরুশকা’। গ্ল্যামার দুনিয়ার কোলাহল থেকে দূরে বর্তমানে লন্ডনেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি। সেখানেই একান্তে পালন করলেন এক ধর্মীয় অনুষ্ঠান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাদের সেই আধ্যাত্মিক মুহূর্তের একটি ছবি এখন নেটদুনিয়ায় প্রশান্তি ছড়াচ্ছে। খ্যাতি আর বিত্তের শিখরে থেকেও ভিনদেশে নিজেদের শিকড়কে আঁকড়ে ধরে রাখার এই দৃশ্য ছুঁয়ে গেছে কোটি ভক্তের হৃদয়।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, লন্ডনের বাসভবনে ঘরোয়া পরিবেশে একটি বিশেষ পূজার আয়োজন করেছেন তারা। বিরাটের পরনে ছিল ধবধবে সাদা ঐতিহ্যবাহী কুর্তা, যা তার ব্যক্তিত্বে এনেছে স্নিগ্ধতা। পাশে অনুষ্কা শর্মা দাঁড়িয়ে আছেন ছিমছাম অথচ মার্জিত পোশাকে, মুখে সেই চিরচেনা ভুবনভোলানো হাসি। এক পুরোহিতের উপস্থিতিতে চলছে পূজার আচার-অনুষ্ঠান। ছবিতে এক শিশুর উপস্থিতিও নেটিজেনদের কৌতূহল বাড়িয়েছে। ভক্তরা বলছেন, সাত সমুদ্রপাড়ে থেকেও ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি তাদের এই অনুরাগ সত্যিই প্রশংসনীয়।

অবশ্য বিরাট-অনুষ্কার এই আধ্যাত্মিক রূপ নতুন নয়। এর আগেও বৃন্দাবনে প্রেমানন্দ জি মহারাজের আশ্রমে বা বিভিন্ন মন্দিরে তাদের গভীর ঈশ্বরভক্তি দেখা গেছে। খেলার মাঠ বা রুপালি পর্দার ব্যস্ততা শেষে তারা যে মানসিক শান্তির খোঁজ করেন, তা এই ছবিগুলোতেই স্পষ্ট। লন্ডনের যান্ত্রিক জীবনের মাঝেও বিরাট-অনুষ্কার এই ‘আধ্যাত্মিক দিনযাপন’ ভক্তদের কাছে এক অনন্য অনুপ্রেরণা হয়ে ধরা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X