স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

দল কমলেও বিপিএলে বাড়ছে ভেন্যু

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ‍ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচন ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় আগামী ডিসেম্বর-জানুয়ারিতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেক্ষেত্রে এক মাসের উইন্ডো পাচ্ছে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। হাতে বেশি সময় না থাকায় ৫ দল নিয়েই ঘরোয়া ক্রিকেটর সবচেয়ে জমজমাট টুর্নামেন্টটি আয়োজন করতে চায় বিসিবি। দল কমলেও পুরোনো প্রতিশ্রুতি অনুযায়ী আসন্ন বিপিএলে একটি ভেন্যু বাড়ছে।

আগামী মৌসুম থেকে অন্তত পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। বিপিএলে যুক্ত হতে পারে নতুন চমক নোয়াখালী। বিসিবি মোট দশটি সম্ভাব্য অঞ্চলের নাম প্রকাশ করেছে, যেগুলোর মধ্যে অন্তত পাঁচটি অঞ্চলের মালিকানা অনুমোদিত হবে। অঞ্চলগুলো হলো—বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, যোগ্য আবেদনকারীদের মধ্যে ন্যূনতম পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে বাছাই করা হবে।

বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আপনারা জানেন এটা নতুনভাবে শুরু হচ্ছে। ইওআইতে আমরা ১০ অঞ্চলের নাম বলেছি। এখান থেকে আমাদের যে উইন্ডোটা আছে, এ বছর যেহেতু অল্প সময় এজন্য আমরা ৫ দলের বিপিএল করতে চাই। তাই বলে ৬-৭টা হবে না, সেটা বলছি না। কিন্তু এক মাসের উইন্ডোতে ৫ দল নিয়ে করতে আগ্রহী।’

ভেন্যু বাড়ানো প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এরই মধ্যে আমরা একটা ভেন্যু বাড়ানোর চিন্তা করেছি। এমনকি মিডিয়া, লজিস্টিক, মার্কেটিং আমাদের গভর্নিং কাউন্সিল, পরিচালক আমরা সবাই কালকে (রোববার) রাজশাহী ভেন্যু পরিদর্শনে যাচ্ছি। এত অল্প সময়ে আমরা একটা ভেন্যু বাড়াতে পারব। এটার পর বরিশাল পরিদর্শনে যাব। তখন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে যে কোনো একটা ভেন্যু যোগ হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X