স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে উড়িয়ে দিল নরওয়ে

ইসরায়েলের বিপক্ষে বড় জয় পেয়েছে নরওয়ে। ‍ছবি : সংগৃহীত
ইসরায়েলের বিপক্ষে বড় জয় পেয়েছে নরওয়ে। ‍ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হলান্ডের বিধ্বংসী হ্যাটট্রিক এবং রেকর্ড গড়ার দিনে ইসরায়েলকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে গুরুত্বপূর্ণ ধাপ পার করল নরওয়ে। অনিচ্ছা সত্ত্বেও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে খেলতে নামে নরওয়ে। এই ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত আয় ফিলিস্তিনের মানবিক খাতে অনুদানের ঘোষণা পূর্বেই দিয়েছে হলান্ডের নরওয়ে।

ম্যাচের প্রথম গোলটি ইসরায়েল থেকে উপহার হিসেবেই পায় নরওয়ে। আলেকজান্ডার সোরলথের ক্রস থেকে ইসরায়েলি মিডফিল্ডার আনান খালাইলি নিজের জালেই বল জড়িয়ে দিলে এগিয়ে যায় নরওয়ে। ডান পায়ের নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচের ২৭তম মিনিটে নিজের প্রথম গোল করেন হলান্ড। এরপর আরও এক আত্মঘাতী গোল করে বসে ইসরায়েল।

ম্যাচে ২৮ মিনিটে ইসরায়েল গোলরক্ষক পেরেতজের ক্লিয়ারেন্স সরাসরি ডিফেন্ডার ইদান নাখমিয়াসের গায়ে লেগে জালে ঢুকে যায়। তাতে ৩-০ গোলের লিড পেয়ে যান হলান্ডরা। ৫৮তম মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোল করেন হলান্ড। এরপর ম্যাচের ৭২ মিনিটে আন্তোনিও নুসারের ক্রস থেকে ব্যাক পোস্টে হেড দিয়ে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এই তারকা ফরোয়ার্ড।

চলমান বিশ্বকাপ বাছাইয়ের ৬ ম্যাচে ১২ গোল করেছেন হালান্ড। নিজ দেশের জার্সিতে এখন পর্যন্ত ৪৬ ম্যাচ খেলেই ৫১ গোল করে ফেলেছেন তিনি। অপ্টার তথ্যমতে, আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম ৫০ গোলের রেকর্ডটি এতদিন দখলে ছিল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের। ৭১ ম্যাচ খেলে ৫০ গোল করেছিলেন তিনি। তার থেকে ২৫ ম্যাচ কম খেলে অনন্য রেকর্ড গড়লেন হলান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X