স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সাকিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাকিব আল হাসান। ছবি : কালবেলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাকিব আল হাসান। ছবি : কালবেলা

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ শেষে মুশফিকুর রহিমের সঙ্গে একই বিমানে দেশে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে বাংলাদেশ দলপতির দেশে ফিরে আসা নিয়ে ছিল জল্পনা! কোনো প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন বলে ধারণা করা হলেও তার থেকে বড় কারণে দেশে ফেরেন সাকিব।

সোমবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সাকিব। প্রায় ২০ মিনিটের মতো প্রধানমন্ত্রীর লবিতে অবস্থান করেন বাংলাদেশ অধিনায়ক।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সংসদ ভবনে যান সাকিব। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে প্রায় ১৫ মিনিট সাক্ষাৎ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বিসিবি সভাপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর লবিতে যান সাকিব। সেখানে প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করেন টাইগার অধিনায়ক। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংসদ ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সাকিব। প্রায় ২০ মিনিট পর প্রধানমন্ত্রীর লবি থেকে বেরিয়ে আসেন বাংলাদেশের অধিনায়ক। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

একাধিক সূত্র নিশ্চিত করেছে, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ তেকে অংশ নিতে ইচ্ছুক সাকিব। আর এ জন্যই প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন প্রত্যাশা করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৫ বছর আগেও মাগুরা-১ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন সাকিব। তবে সেই সময় সাকিবকে খেলাধুলায় মনোযোগ দিতে বলেছিলেন প্রধানমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  

আল-আজহারের ধর্মতত্ত্ব অনুষদের ফল প্রকাশ, সেরা দশের তালিকায় ৭ বাংলাদেশি

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যে যমজ দুই ভাই

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

ফ্রান্স প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিরিয়ায় জোড়া বিস্ফোরণ

গাজীপুর সিটি করপোরেশনে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

১০

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের কোচ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যান্সার আক্রান্ত সন্তানসহ জুলাইয়ে শহীদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস

১২

পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, ওসিসহ নিহত ৯

১৩

মাটির নিচে লুকিয়ে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

১৪

জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ১০, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

১৫

নানা সীমাবদ্ধতায় ধুঁকছে চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতাল 

১৬

জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স্ত্রী

১৭

৪২ ঘণ্টা পার হলেও মেলেনি নিখোঁজ ৬ জেলের সন্ধান

১৮

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি ৩ ফ্লাইট

১৯

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

২০
X